সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ঈশ্বরদীতে লিচুর মুকুল থেকে রেকর্ড পরিমাণ মধু উৎপাদন

পাবনার ঈশ্বরদীতে চলতি মৌসুমে লিচুর মুকুল থেকে রেকর্ড পরিমাণ মধু সংগ্রহ করা হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলা থেকে প্রায় ২৪ মেট্রিক টন মধু সংগ্রহ হয়। যা আগের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।

ফল

পাবনার ঈশ্বরদীতে চলতি মৌসুমে লিচুর মুকুল থেকে রেকর্ড পরিমাণ মধু সংগ্রহ করা হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলা থেকে প্রায় ২৪ মেট্রিক টন মধু সংগ্রহ হয়। যা আগের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।

ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ১,৫৭৫ হেক্টর লিচুর বাগানের ফুল থেকে মধু সংগ্রহ করা হয়। এতে মৌমাছির বাক্সের সংখ্যা ছিল ১২ হাজার ৩১০টি। এসব বাক্স থেকে মধু সংগ্রহ হয়েছে ২৩ হাজার ৪৬০ কেজি বা ২৩.৪৬ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ৭০ লাখ ৩৮ হাজার টাকা।

জগন্নাথপুর গ্রামের মধু চাষি আনছার আলী বলেন, 'প্রতি বছর লিচুর মৌসুম এলেই ঈশ্বরদীতে মধু সংগ্রহের জন্য আসি। এবার এসেছি। অন্যান্য বছরের চেয়ে এবার লিচুর মুকুল বেশি ছিল এবং মধুও বেশি সংগ্রহ হয়েছে। প্রায় ২ টন মধু সংগ্রহ হয়েছে।'

উপজেলার জয়নগর প্রামানিক পাড়া এলাকায় ৩০০ বক্স নিয়ে লিচু ফুলের মধু সংগ্রহ করতে আসেন আমজাদ আলী। তিনি বলেন, 'মধু আহরণের মৌসুমে ঈশ্বরদীতে এসেছিলাম। প্রতিটি বক্স থেকে ৬-৭ দিন পর পর মধু সংগ্রহ করা যায়। আমার মধু সংগ্রহ হয়েছে প্রায় ৩ টন। যার গড় বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।'

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, 'এ বছর ঈশ্বরদীতে আম এবং লিচুর মুকুল এসেছে রেকর্ড পরিমাণ। তাই বেশি ফুল থেকে বেশি মধু আহরণ সম্ভব হয়েছে। ঈশ্বরদীর স্থানীয় ১০-১২ জন মৌচাষি আছেন। এখন পর্যন্ত মধু সংগ্রহ হয়েছে ২৩ হাজার ৪৬০ কেজি বা ২৩.৪৬ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ৭০ লাখ ৩৮ হাজার টাকা।'

তিনি বলেন, 'লিচু ফুল ও মুকুলে মৌমাছি বসলে পরাগায়ন ভালো হয়, রোগবালাইও অনেকটা কম হয়। সে ক্ষেত্রে অনেক বাগানে গুটি আসার পর কীটনাশক দরকার হয় না। এতে লিচু বাগানে বাম্পার ফলন হওয়ার অনেক সম্ভাবনা থাকে। মধুও উৎপাদন হয় ভালো।'

শেখ মহসীন/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()