সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

ভৈরবে ধানক্ষেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক

চলতি মৌসুমে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন এলাকার আমনক্ষেতে ব্যাপকহারে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, বিভিন্ন ওষুধ দেওয়া, ফাঁদ পাতাসহ নানান ব্যবস্থা নিলেও কমছে না ইঁদুরের আক্রমণ। এমতাবস্থায় ধানের ফলন বিপর্যয়ের আশংকায় দিন কাটাচ্ছেন তারা।

ফসল

চলতি মৌসুমে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন এলাকার আমনক্ষেতে ব্যাপকহারে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, বিভিন্ন ওষুধ দেওয়া, ফাঁদ পাতাসহ নানান ব্যবস্থা নিলেও কমছে না ইঁদুরের আক্রমণ। এমতাবস্থায় ধানের ফলন বিপর্যয়ের আশংকায় দিন কাটাচ্ছেন তারা।

এদিকে কৃষি কর্মকর্তাদের দাবি, ধানের জমিতে ইঁদুর নিধনে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা।

জানা গেছে, ভৈরবের রসুলপুর, সাদেকপুর, ভবানীপুর, তেয়ারিচরসহ সাতটি ইউনিয়নের প্রায় সব গ্রামের আমনক্ষেত ইঁদুরের আক্রমনে নষ্ট হয়ে গেছে। এসব জমি থেকে ধান পাওয়ার সম্ভাবনা খুবই কম।

উপজেলার সাদেকপুর গ্রামের কৃষক শাইস্ত মিয়া বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বেশিভাগ জমিতেই আমনের চাষ করেছি। আমাদের স্বপ্ন ছিল, ধান চাষ করে বাড়তি ফসল হিসেবে ঘরে তুলবো। কিন্তু আমাদের সে স্বপ্নে হানা দিয়েছে ইঁদুর।

আমার ১০ বিঘা ধানের জমির মধ্যে পাঁচ বিঘার অবস্থা খারাপ। ইঁদুরে মাঠের সব গাছ কেটে ফেলছে। ওষুধ দিয়ে, ফাঁদ পেতেও কোনো কাজ হচ্ছে না।

রসুলপুর গ্রামের কৃষক আলিম উদ্দিন বলেন, স্থানীয় এনজিও থেকে লোন নিয়ে পাঁচ বিঘা জমিতে আমনের চাষ করেছিলাম। আশা ছিল, এ বছর ধানের ভালো ফলন হবে। কিন্ত ফলন আসার আগেই হানা দিয়েছে ইঁদুর।

'প্রতিদিনই জমি থেকে ধানের গাছ কাটছে ইঁদুর। এর থেকে নিস্তার পেতে জমিতে পলিথিন বেধে দিয়েছি তাতেও ফল হচ্ছে না। যেভাবে গাছ বেড়ে উঠছিল, তাতে ধানের বাম্পার ফলন হতো। কিন্তু ইঁদুর যে হারে ধানগাছ কাটছে, তাতে ভালো ফলনের আশা ছেড়ে দিয়েছি।'

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, আমনের আগাম জাতের ধান গাছে এবার ইঁদুরের আক্রমণ বেশি। ইঁদুর নিধনে মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি অফিস।

'কৃষি কর্মকর্তারা বাঁশের তৈরি প্রচলিত ফাঁদ, বিষ-ফাঁদ, ধানের জমিতে কলাগাছ পুতে দিয়ে ইঁদুরখেকো পেঁচা বসার জায়গা করে দেওয়ার মতো বিষয়গুলোতে কৃষকদের সহযোগিতা করছেন। এরই মধ্যে আমনের বেশ ক্ষতি হয়েছে। তবে এরপরও আশা করা যায়, অবশিষ্ট জমিতে ভালো ফলন হবে।'

এ উপজেলায় এবার ২ হাজার ২৩০ হেক্টর জমিতে আমন উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা ঠিক করো হয়েছিল, কিন্ত অর্জিত হয়েছে ২ হাজার ২৭০ হেক্টর জমি।

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এ উপজেলার কৃষকরা বাড়তি ফসল হিসেবে আমন চাষে আগ্রহী হয়ে উঠেছেন। প্রধান ফসল হিসেবে এ এলাকার কৃষকরা বোরো ধানের আবাদ বেশি করে থাকেন।

কিশোরগঞ্জ/এসএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

পটুয়াখালীতে ১.৯ লাখ হেক্টরে আমনের লক্ষ্য, জুলাই-আগস্টের জলাবদ্ধতায় ১৭০ হেক্টর বীজতলা নষ্ট হলেও বিকল্প বীজতলায় রোপণ পুরোদমে

নিম্নচাপ, টানা বৃষ্টি ও জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পর উপকূলীয় জেলায় আমন রোপণ জোরেশোরে; বাউফলের কৃষক বেল্লাল মিরা ৬০ কাঠা থেকে এবার ৮০ কাঠায়; কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড উৎপাদনের সম্ভাবনা।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
বাজার ব্যবস্থাপনা

অক্টোবরে ৬৪ জেলায় নন-ইউরিয়া সারের চাহিদার শতভাগ বরাদ্দ ৩.১৫ লাখ টন, জেলাভিত্তিক চাহিদা ধরে ভাগ

কৃষি মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বরের বরাদ্দপত্রে অক্টোবরের টিএসপি ৭০,০৫২, ডিএপি ১,৫০,৯১০ ও এমওপি ৯৩,৬৫৪ টনের পুরোটা বরাদ্দ—টিএসপি পুরোটা বিএডিসি থেকে, ডিএপির ১,০০০ টন বিসিআইসি; বগুড়ায় এমওপি ৪,৫৪০, রাজশাহীতে ৩,৩৬০ টন; রবি-বোরোর জন্য আগাম আমদানি, মজুত ও মনিটরিং।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

হবিগঞ্জে ৯২ হাজার হেক্টরে রোপা আমন, ৯২ শতাংশ রোপণ শেষ—সার-ডিজেলে সংকট নেই, ধানের দাম বাড়াতে কৃষকের আহ্বান

মৌসুমের শুরুতে কম বৃষ্টির পর পর্যাপ্ত বৃষ্টি ও হাওরের পানি নামায় লক্ষ্যমাত্রা অর্জনের আশা; চুনারুঘাটে সর্বোচ্চ ১৮,২৮৫ হেক্টর; গত বছর আবাদ ছিল প্রায় ৮৮ হাজার হেক্টর; সাময়িক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাতেও পুনরায় রোপণ।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()