সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

সাতদিন চিকিৎসা শেষে বনে অবমুক্ত হলো দাঁড়াশ সাপ

পটুয়াখালীর কুয়াকাটায় দাঁড়াশ (ধামান) সাপ উদ্ধার করে সাতদিন চিকিৎসা শেষে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী নামের সংগঠনের সদস্যরা।

পরিবেশ

পটুয়াখালীর কুয়াকাটায় দাঁড়াশ (ধামান) সাপ উদ্ধার করে সাতদিন চিকিৎসা শেষে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী নামের সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিমাংশ বনবিভাগের ঝাউবন এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়।

এর সাতদিন আগে ৬ ফুট দৈর্ঘ্যর দাঁড়াশ সাপটিকে কলাপাড়ার তাপবিদ্যুৎ এলাকার এক কৃষকের ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এরপর নোঙ্গর খানায় রেখে চিকিৎসা দেওয়া হয়।

বনবিভাগের অনুমতিক্রমে সাপটি অবমুক্তের সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, বাচ্চু, আবুল হোসেন রাজু, শাওন, বাইজিদ প্রমুখ।

অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জাগো নিউজকে বলেন, ইন্ডিয়ান রেট স্নেক (ধামান) নামের সাপটি সম্পূর্ণ নির্বিষ। তবে সমাজে প্রচলিত অনেক কুসংস্কার আছে এ সাপটি নিয়ে। আমরা বন্য প্রাণীকে বাঁচিয়ে রাখতে চাই। সাধারণ মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিতে আমাদের এ কার্যক্রম।

আসাদুজ্জামান মিরাজ/জেএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()