সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি, আম চাষিদের মনে স্বস্তি

দীর্ঘদিন পর বৃষ্টির দেখা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ। শুক্রবার(২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে আম চাষিদের মনে স্বস্তি দেখা দিয়েছে। মুষলধারে না হলেও কৃষি বিভাগ বলছে আমের জন্য এই বৃষ্টি আশীর্বাদ।

ফল

দীর্ঘদিন পর বৃষ্টির দেখা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ। শুক্রবার(২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে আম চাষিদের মনে স্বস্তি দেখা দিয়েছে। মুষলধারে না হলেও কৃষি বিভাগ বলছে আমের জন্য এই বৃষ্টি আশীর্বাদ।

জেলার শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া এলাকার সোহেল রানা, আব্দুল আলিম, এনামুল হক স্বপনসহ কয়েকজন আম চাষি বলেন, চাঁপাইনবাবগঞ্জে ৯৫ শতাংশ বাগানে আমের মুকুল এলেও ১০ দিন অতিরিক্ত তাপমাত্রা ও কুয়াশায় সে অনুপাতে বাঁধেনি আমের গুটি। তাই হতাশায় দিন কাটছে আমাদের। তবে শুক্রবার সকাল থেকে বৃষ্টির দেখা পেয়ে স্বস্তি ফিরেছে।

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, চলতি বছরে মুকুল অনুযায়ী আমের গুটি কম। কয়েকদিন সকালে ঘন কুয়াশা পড়েছে এতে বেশকিছু আমের গুটি নষ্ট হয়ে গেছে। তবে আজ বৃষ্টিতে আমের গুটির ব্যাপক উপকার হলো। এখন দ্রুত আমগুলো বড় হবে। বৃষ্টিতে আমগাছের সব ধরনের ময়লা ধুয়ে গেছে। এতে আমগুলো আলো-বাতাস পাবে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে মুকুল থেকে আমের গুটি ঝরে যাচ্ছিলো। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে আমের গুটি দ্রুত বড় হবে। তাই আমের জন্য এই বৃষ্টি আশীর্বাদ।

গত বছর চাঁপাইনবাবগঞ্জে আম চাষ হয়েছিল ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে। চলতি বছরে আম চাষ হয়েছে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ১০০ হেক্টর কম।

সোহান মাহমুদ/এমএন/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()