সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

বৃষ্টিতে ‘পানির দর’ গরুর, লোকসানেও মিলছে না ক্রেতা

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। প্রতি বছর ঈদের দু-একদিন আগে কোরবানির পশুর হাটে সবচেয়ে বেশি গরু-ছাগল কেনাবেচা হয়। এ বছরও সে অপেক্ষাতেই ছিলেন ব্যাপারীরা। তবে তাদের সে আশা ভাসিয়ে দিয়েছে টানা মুষলধারে বৃষ্টি। আর তাতে হাটে দেখা দিয়েছে ক্রেতা সংকট। হু হু করে কমছে গরুর দাম। এ অবস্থায় লোকসান দি

লাইভস্টক

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। প্রতি বছর ঈদের দু-একদিন আগে কোরবানির পশুর হাটে সবচেয়ে বেশি গরু-ছাগল কেনাবেচা হয়। এ বছরও সে অপেক্ষাতেই ছিলেন ব্যাপারীরা। তবে তাদের সে আশা ভাসিয়ে দিয়েছে টানা মুষলধারে বৃষ্টি। আর তাতে হাটে দেখা দিয়েছে ক্রেতা সংকট। হু হু করে কমছে গরুর দাম। এ অবস্থায় লোকসান দিয়েও গরু বিক্রির জন্য ক্রেতার দেখা পাচ্ছেন না ব্যাপারীরা।

বুধবার (২৮ জুন) দুপুরে রাজধানীর সবচেয়ে বড় কোরবানির পশুর হাট গাবতলী হাটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। ব্যাপারীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন পশুর হাটে মোটামুটি গরু-ছাগল বেচাকেনা হয়েছে। তাদের অপেক্ষা ছিল শেষ দিনের জন্য। অর্থাৎ ঈদের আগের দিন ভালো বেচাবিক্রির আশায় ছিলেন তারা। কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিতে পশুর হাটে ক্রেতা সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় অনেক ব্যাপারী গরু বিক্রি করতে না পেরে মাথায় হাত দিয়েছেন। একই সঙ্গে হঠাৎ গরুর দাম পড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কাও করছেন তারা।

আরও পড়ুন: চাহিদার বেশি পশু থাকার পরও দাম চড়া, ছোট গরু নিয়ে কাড়াকাড়ি

গাবতলী পশুর হাটে গিয়ে দেখা গেছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে হাটে ক্রেতার সংখ্যা একেবারেই কম। অথচ হাটভর্তি কোরবানির পশু। ক্রেতা সংকটে পশুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ব্যাপারীরা।

ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকে ব্যাংক ঋণ নিয়ে গরু লালন-পালন করেছেন। ঈদের আগে ভালো দামে বিক্রি করে লাভের মুখ দেখার অপেক্ষায় ছিলেন তারা। আবার অনেকে নামমাত্র টাকা দিয়ে গৃহস্থের কাছ থেকে গরু নিয়েছেন লাভে বিক্রির আশায়। এখন শেষ দিন দুপুর পর্যন্ত বিক্রি করতে না পেরে তাদের অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। তবে ব্যাপারীরা এখনো হাল ছাড়ছেন না। তারা জানিয়েছেন, বিকেলে ও সন্ধ্যায় বৃষ্টি না হলে কেনাবেচা জমে উঠতে পারে।

গাবতলীর পশুর হাট ঘুরে দেখা গেছে, আগের দিন মঙ্গলবারের তুলনায় আজ গরুর দাম কম। তবে হঠাৎ দাম পড়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ব্যাপারীরা। কম দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে বলেও আশঙ্কা তাদের।

আরও পড়ুন: জমে উঠেছে গাবতলী পশুর হাট, গরু ছাড়ছেন ব্যাপারীরা

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ভারী বৃষ্টির কারণে গাবতলী পশুর হাট কাদা-পানিতে একাকার হয়ে গেছে। কোরবানির গরু-ছাগলগুলোকে কাদায় দাঁড়িয়ে ও শুয়ে থাকতে দেখা যায়। তবে এ অবস্থায় দীর্ঘ সময় থাকলে পশুগুলো অসুস্থ হতে পারে বলে মনে করছেন বিক্রেতারা। তারপরও মাথায় বৃষ্টি নিয়ে ক্রেতার অপেক্ষায় সময় গুনতে দেখা গেছে বিক্রেতাদের।

গাবতলী হাটের প্রবেশ পথে গরু নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো ক্রেতা পাচ্ছেন না অনেকে। কুষ্টিয়ার মিরপুর থেকে এ হাটে এসেছেন নওশাদ হোসেন। নিজের হাতে গরু পালন করে বিক্রির জন্য হাটে এনেছেন। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনি ক্রেতার দেখা পাননি।

মানিকগঞ্জ সিঙ্গাইরের ব্যাপারী আব্দুস সাত্তার। হাটে ১৫টি গরু তুলেছেন এরমধ্যে তিনটি লোকসানে বিক্রি করেছেন। বাকিগুলো কেনা দামের থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা কম বলছেন ক্রেতারা।

আরও পড়ুন: ১৪ লাখে বিক্রি হলো 'জায়েদ খান-পাঠান'

আব্দুস সাত্তার বলেন, ব্যাংক ঋণ নিয়ে হাটে গরু তুলেছি। অনেকে গোয়াল থেকে কোনোরকম টাকা দিয়ে হাটে গরু তুলেছে। ভালো দামে গরু বিক্রি করে এসব টাকা পরিশোধ করার কথা। কিন্তু এখন দেখছি কয়েক লাখ টাকা লোকসান হবে। কীভাবে টাকা পরিশোধ করবো? হাটে তো ক্রেতা নাই।

হাটে গরু বিক্রি করতে না পেয়ে গালে হাত দিয়ে বসে আছেন ঝিনাইদহের ব্যাপারী ইয়ারুল মন্ডল। গরুর দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। ইয়ারুল জাগো নিউজকে বলেন, ভাই, কিতা (ক্রেতা) নাই। বৃষ্টি বাদলায় হাটে কেউ আসছে না। এবারও মইরে শ্যাষ ভাই। যে গরু ১ লাখ ৮০ হাজারে কেনা সেটার দাম উঠছে ১ লাখ ৬০ হাজার। চোখের সামনে লোকসান দেখতে পাচ্ছি।

তবে হাটে পর্যাপ্ত কোরবানির পশু থাকা এবং বৃষ্টির কারণে ক্রেতাদের হাটে আসতে বিঘ্নতা সৃষ্টি হওয়াকেই গরুর দাম পড়ে যাওয়ার কারণ হিসেবে মনে করছেন ব্যাপারীরা। তবে তারা শেষ পর্যন্ত ক্রেতার পাওয়ার জন্য অপেক্ষা করতে চান।

আরও পড়ুন: দেশি গরুতে ভর্তি সীমান্ত হাট, কম ক্রেতায় হতাশা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে গাবতলী হাটে আসা ব্যাপারী শহিদুল ইসলাম লাল্টু বলেন, গরুর দাম নাই। কেন এমন হলো কিছুই বুঝলাম না। হাটে ক্রেতা নাই। চার লাখ টাকার গরুর দাম বলছে দুই লাখ। মাথায় বাজ পড়ার অবস্থা আমাদের।

এমওএস/এমকেআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()