সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯০%বাতাস ৫ কিমি/ঘ

‘গরুর হাট ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর র‌্যাব’

কোরবানির পশুর হাট ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে র‌্যাব তৎপর রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

কোরবানির পশুর হাট ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে র‌্যাব তৎপর রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের ২ নং ঢাকেশ্বরী এলাকার বালুর মাঠের গরুর হাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, কোরবানি কেন্দ্র করে বেশ কিছু ছোট ছোট হাট হয়। সেই হাটগুলোতে গরুর সংখ্যা কম থাকে। ফলে গরু ব্যবসায়ীরা সড়ক কিংবা নদীপথে আসার সময়ে বিভিন্ন দুষ্কৃতকারী তাদের হাটের গরুর সংখ্যা বাড়ানোর জন্য ব্যবসায়ীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসী টাইপের কার্যকলাপের মাধ্যমে গরু তাদের হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরকম একটি ঘটনা আমাদের নারায়ণগঞ্জেও ঘটেছে এবং সেটা আমাদের দৃষ্টিতে এসেছে। ওই সব দুষ্কৃতকারীর বিরুদ্ধে আমরা ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছি।

তিনি আরও বলেন, ট্রলার থেকে জোরপূর্বক নামানো গরুগুলো সঠিক হাটে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য র‌্যাবের কার্যক্রম চলমান।

অধিনায়ক বলেন, আমরা ব্যবসায়ীদের উদ্দেশে বলবো হাট ঘিরে বিশৃঙ্খল কোনো ঘটনার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে থানা অথবা র‌্যাবে এসে অভিযোগ করবেন। এতে আমাদের দুষ্কৃতকারীদের শনাক্ত করতে সুবিধা হবে। আমরা এসব ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে জানতে পারি, অথচ কোনো অভিযোগ দেওয়া হয় না।

অধিনায়ক সাজ্জাদ হোসেন আরও বলেন, কোরবানির ঈদ ঘিরে র‌্যাবের দায়িত্ব তিন পর্বে ভাগ করা হয়েছে। যেমন ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরে।

মো. আকাশ/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

শীতের খাদ্যতালিকায় বেশি সয়াবিন মিল, গ্রীষ্মের গরমেও ওজন ধরে রেখেছে শূকর

সয় চেকঅফের অর্থায়নে বাণিজ্যিক খামারের পরীক্ষায় বেশি সয়াবিন মিলের খাবার পাওয়া শূকরের মাংসদেহ গরমের সময় আগের উচ্চ শক্তির খাবারের তুলনায় গড়ে সাড়ে ৫ পাউন্ড বেশি ভারী হয়েছে, খাদ্য খরচও কমেছে।

মিশিগান এজি টুডে২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

ভেটেরিনারি সার্জন নিয়োগে বিশেষ বিসিএসের পক্ষে দুই বিশেষজ্ঞের যুক্তি

ইত্তেফাকে প্রফেসর ড. মো. বাহানুর রহমান ও ডা. আর এস মাহমুদ হাসান লিখেছেন, প্রতি উপজেলায় চারজন ভেটেরিনারি সার্জন ও প্রতি ইউনিয়নে একজন ভেটেরিনারিয়ান নিয়োগের ঘোষণা কাজে লাগাতে তথ্যভিত্তিক জনবল পরিকল্পনা ও বিশেষ বিসিএস দরকার।

ইত্তেফাক১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ওজন কমানোর ওষুধে বদলাচ্ছে মার্কিন বাজার, চাহিদা বাড়ছে মুরগি আর অল্প পরিমাণ ভালো গরুর মাংসে

কোব্যাংকের অর্থনীতিবিদ ব্রায়ান আর্নেস্ট বলছেন, যুক্তরাষ্ট্রের প্রতি চার পরিবারের একটিতে জিএলপি-১ ওষুধ সেবনকারী আছেন; তাঁরা আমিষবহুল মুরগি আর ছোট পরিমাণের ভালো মানের গরুর মাংস বেশি কিনছেন।

মিশিগান এজি টুডে৩১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)