গ্রীষ্মের তাপে শূকরের ওজন কমে যাওয়া যুক্তরাষ্ট্রের শূকর খামারিদের পুরোনো সমস্যা। সয় চেকঅফের (Soy Checkoff) অর্থায়নে করা এক গবেষণা বলছে, এর সমাধান শুরু করতে হবে শীতকালেই, বাড়ন্ত ও মোটাতাজাকরণ পর্যায়ের খাবারে সয়াবিন মিলের ভাগ বাড়িয়ে।
একটি বাণিজ্যিক খামারে চালানো পরীক্ষায় যে শূকরগুলো বেশি সয়াবিন মিলের খাবার পেয়েছে, তাপ চাপের সময় তাদের মাংসদেহ খামারের আগের উচ্চ শক্তির খাবার পাওয়া শূকরের চেয়ে গড়ে সাড়ে ৫ পাউন্ড (প্রায় আড়াই কেজি) বেশি ভারী হয়েছে। শূকরপ্রতি খাদ্য খরচও কমেছে।
আইওয়ার সয়াবিনচাষি ও শূকর খামারি টিম বারডোল (Tim Bardole) বিষয়টি সহজ করে বুঝিয়েছেন। আগামী গ্রীষ্মে যে শূকর বিক্রি হবে, সেগুলো এই শীতেই খামারে, আর তাদের খাবারের তালিকাও ঠিক হচ্ছে এখনই। গরম এসে পড়ার পর ওজনের কথা ভাবলে, তাঁর ভাষায়, আসল সিদ্ধান্তগুলো ততক্ষণে নেওয়া হয়ে গেছে।
পদ্ধতিটি ছড়িয়েও পড়ছে। সয় চেকঅফের ২০২৬ সালের এক জরিপে দেখা গেছে, প্রায় ৩৬ লাখ মা শূকরের দেখভাল করেন এমন শূকর পুষ্টিবিদদের ৬০ শতাংশ গ্রীষ্মের ওজন-ঘাটতি সামলাতে শেষ পর্যায়ের খাবারে সয়াবিন মিল বাড়িয়েছেন।
খামারি ও পুষ্টিবিদদের জন্য সংস্থাটি ফিড৪প্রফিট (Feed4Profit) নামে একটি অনলাইন খাদ্য-বিশ্লেষণ টুলও চালু করেছে, যেখানে এ-সংক্রান্ত গবেষণা ও খাদ্য ব্যবস্থাপনার তথ্য পাওয়া যায়।
ছবি: ইউনাইটেড সয়বিন বোর্ড / উইকিমিডিয়া কমন্স (সিসি বাই ২.০)
সূত্র: মিশিগান এজি টুডে





মন্তব্য
(০)