সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

পেঁপে চাষে সফল অধ্যাপক মোস্তফা কামাল, বছরে আয় ১০ লাখ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজিপুর গ্রামের বাসিন্দা মো. মোস্তফা কামাল। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দেখিয়েছেন দারুণ সাফল্য। অবসর সময়কে কাজে লাগিয়ে প্রায় চার বছর আগে শুরু করেন পেঁপে চাষ। শুরুতে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে কিছু জাতের পেঁপে গাছ লাগান।

শাকসবজি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজিপুর গ্রামের বাসিন্দা মো. মোস্তফা কামাল। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দেখিয়েছেন দারুণ সাফল্য। অবসর সময়কে কাজে লাগিয়ে প্রায় চার বছর আগে শুরু করেন পেঁপে চাষ। শুরুতে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে কিছু জাতের পেঁপে গাছ লাগান। পরিশ্রম ও সঠিক পরিচর্যায় মাত্র কয়েক মাসেই গাছগুলো ফল দিতে শুরু করে।

প্রথম মৌসুমেই ভালো ফলন ও বাজারমূল্য পেয়ে উৎসাহিত হন তিনি। বর্তমানে মোস্তফা কামালের ১ একর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পাশাপাশি বাগানেই ঘেরে মাছ চাষ করে সফলতার দেখা পেয়েছেন। তার দেখাদেখি অনেকেই পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়ে এলাকায় করছেন বাগান।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এ বছরে পেঁপে আবাদ হয়েছে ১০৪ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে ফলন হয়েছে ২০ টন।

মোস্তফা কামালের পেঁপে বাগান ঘুরে দেখা গেছে, তার বাগানে আছে প্রায় ৫ শতাধিক পেঁপে গাছ। প্রতিটি গাছের নিচ থেকে ওপর পর্যন্ত ঝুলছে ছোট-বড় অসংখ্য পেঁপে। পেঁপে চাষের পাশাপাশি বাগানের মাঝেই করেছেন মাছের ঘের। সেখানে পাঙাশ, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন।

আরও পড়ুনআনারকলি ফল চাষে সফল ঝিনাইদহের স্টালিনচাকরি ছেড়ে নার্সারি, ৬ মাসে আয় ১২ লাখ

অধ্যাপক মোস্তফা কামাল বলেন, 'শিক্ষকতা আমার পেশা, কৃষিকাজ আমার ভালোবাসা। অবসরকে কাজে লাগিয়ে বাড়তি আয় হচ্ছে। পরিবারেও আর্থিক স্বচ্ছলতা এসেছে। সব খরচ বাদ দিয়ে বছরে ১০ লাখ টাকা আয় হচ্ছে। স্থানীয় বাজার ছাড়াও বরিশাল শহর এবং ঢাকায় সরবরাহ করছি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকের বেকারত্ব দূর করেছি।'

তিনি বলেন, 'বাগানেই এখন প্রায় ১০ জন লোক নিয়োজিত আছেন। তারা সিফট অনুযায়ী দিনে-রাতে কাজ করছেন। তাদের প্রত্যেককে ৮-১২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়।'

ভবিষ্যতে পেঁপের পাশাপাশি মাল্টা ও ড্রাগন ফলের চাষ করার ইচ্ছা আছে মোস্তফা কামালের। তিনি বিশ্বাস করেন, 'যদি কেউ নিষ্ঠা আর পরিশ্রম নিয়ে কাজ করেন, তবে কৃষিই হতে পারে উন্নতির বড় মাধ্যম।'

বরিশাল কৃষি অধিদপ্তরের টেকনিক্যাল পার্টিসিপেন্ট এস এম নাহিদ বিন রফিক জাগো নিউজকে বলেন, 'মোস্তফা কামালের মতো শিক্ষিত মানুষ কৃষিতে যুক্ত হওয়ায় তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হচ্ছেন। তার পেঁপে বাগান এখন অনেকের জন্য শিক্ষণীয় হয়ে উঠেছে। আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। তিনি অনেক ভালো ফলন পাচ্ছেন। অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()