সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

নিজের শিশুর মতো গাছের চারার যত্ন করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গাছ রোপণ করেই কাজ শেষ হবে না। সবাইকে গাছের যত্ন করতে হবে। আপনারা যেমন নিজের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।

পরিবেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গাছ রোপণ করেই কাজ শেষ হবে না। সবাইকে গাছের যত্ন করতে হবে। আপনারা যেমন নিজের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নিম ও আমড়া গাছের চারা লাগান।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার দুটি অগ্রাধিকার কর্মসূচির ঘোষণা দিয়েছিল। একটি খাল খনন, অন্যটি বৃক্ষরোপণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কর্মসূচির সূচনা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা এগিয়ে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার আবারও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।

তিনি বলেন, বরিশালে আসার পথে রাস্তার দুই পাশে অনেক মানুষকে গাছের চারা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। কেউ চারা রোপণ করেছেন, কেউ রোপণের প্রস্তুতি নিচ্ছেন। তিনি সবাইকে যত্নসহকারে গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামসহ ৫টি জেলাতে অনেক বৃষ্টিপাত হয়েছে, তার আগে আবার বৃষ্টিপাত ছিল না। অনেকদিন গ্যাপ ছিল। কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো আবার হচ্ছেই না। সারা বিশ্বেই আবহাওয়ার সমস্যা রয়েছে, তবে বাংলাদেশে বেশি হচ্ছে। আগে যে মাত্রায় শীত পড়ত, এখন তা আর হয় না। গ্রীষ্মেও তাপমাত্রা বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ব্যাপকভাবে গাছ লাগানোর বিকল্প নেই।

এর আগে বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে পৌঁছান তিনি। খালের এক পাড় থেকে গৃহবধূ-কৃষকরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সরকার প্রধান হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছার জবাব দেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

শাওন খান/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()