সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

চিংড়ি পোলাও, ছুটির দিনের পারফেক্ট ডিশ

ছুটির দিন মানেই পরিবারের সঙ্গে বসে খাওয়ার আনন্দ, আর সেই আনন্দকে বাড়িয়ে দেয় সুস্বাদু একটি খাবার। চিংড়ি পোলাও সেই বিশেষ ডিশ যা শুধু রুচিকে সন্তুষ্ট করে না, বরং ভোজনের মুহূর্তগুলোকে করে তোলে আরও স্মরণীয়। সুগন্ধি বাসমতি চালের সঙ্গে মাখানো মসলা, তাজা চিংড়ির কোমলতা মিলিয়ে দেয় এক অনন্য স্বাদের সমাহার। রইলো

মৎস্য

ছুটির দিন মানেই পরিবারের সঙ্গে বসে খাওয়ার আনন্দ, আর সেই আনন্দকে বাড়িয়ে দেয় সুস্বাদু একটি খাবার। চিংড়ি পোলাও সেই বিশেষ ডিশ যা শুধু রুচিকে সন্তুষ্ট করে না, বরং ভোজনের মুহূর্তগুলোকে করে তোলে আরও স্মরণীয়। সুগন্ধি বাসমতি চালের সঙ্গে মাখানো মসলা, তাজা চিংড়ির কোমলতা মিলিয়ে দেয় এক অনন্য স্বাদের সমাহার। রইলো রেসিপি-

চিংড়ি আধা কেজিপেঁয়াজ কুচি ১ কাপটমেটো কুচি ১ কাপকাঁচা মরিচ ৪-৫টিলবণ স্বাদমতোবাসমতি বা পোলাও চাল আধা কেজিআদাবাটা ১ টেবিল চামচরসুন বাটা ২ টেবিল চামচআস্ত গরম মসলা ৫ গ্রামতেজপাতা ২টিশুকনো মরিচের গুঁড়া ১ টেবিল চামচহলুদ গুঁড়া আধা টেবিল চামচধনে গুঁড়া ১ টেবিল চামচটকদই আধা কাপগোলাপ জল ১ চা চামচ ওকেওড়া জল আধা চা চামচ।

আরও পড়ুন: ছুটির দিনে ঘরোয়া আয়োজনে ভাপা ইলিশছুটির দিনে পাতে থাক বাসন্তি পোলাও

প্রথমে বাসমতি বা পোলাও ধুয়ে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে আলাদা রাখুন। অন্যদিকে, কেটে ধুয়ে রাখা চিংড়িগুলোতে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মিশিয়ে মেরিনেট করে রাখুন।

একটি প্যানে তেল গরম করে চিংড়িগুলো হালকা ভেজে তুলে রাখুন। একই প্যানে তেজপাতা, আস্ত গরম মসলা এবং কুচি করা পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ হালকা সোনালি হলে এতে কুচি করা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেপে দিন। এরপর আদা-রসুন বাটা মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন। এখন ২ টেবিল চামচ টকদই দিয়ে মসলার সঙ্গে আরও কষান। সামান্য পানি দিয়ে মসলা ভালোভাবে কষাতে হবে।

মসলায় ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও কিছু কাঁচা মরিচ দিয়ে নেড়ে ৫ মিনিট কষান। যখন তেল উপরে উঠে আসে, তখন সামান্য চিনি ও আগে ভেজে রাখা চিংড়িগুলো মিশিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন। এরপর চিংড়িগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখুন। একই মসলার মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর প্রয়োজনমতো গরম পানি ঢালুন। চাইলে কয়েকটি কাঁচা মরিচও যোগ করতে পারেন। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করুন।

চাল যখন সেদ্ধ হয়ে আসে, তাতে পরিমাণমতো কেওড়া জল ও কয়েক ফোঁটা গোলাপ জল ছড়িয়ে দিন এবং কিছুক্ষণ আরও ঢেকে রাখুন। এরপর পোলাও নেড়ে চুলা বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখুন। ব্যাস আপনার সুগন্ধি ও রঙিন চিংড়ি পোলাও তৈরি। ছুটির দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে উপভোগ করুন এই দারুণ স্বাদের পোলাও।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()