সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৯০%বাতাস কিমি/ঘ

প্রাণ-এর বোরো ধান ও ভুট্টা সংগ্রহ শুরু

দিনাজপুরের বিভিন্ন এলাকার চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে বোরো ধান ও ভুট্টা সংগ্রহ শুরু করেছে প্রাণ-এর সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ মিলারস লিমিটেড।

ফসল

দিনাজপুরের বিভিন্ন এলাকার চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে বোরো ধান ও ভুট্টা সংগ্রহ শুরু করেছে প্রাণ-এর সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ মিলারস লিমিটেড।

বুধবার (১০ মে) সকালে ফুলবাড়ীর রাঙ্গামাটিতে প্রাণ কারখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (দিনাজপুর-৫) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও বঙ্গ মিলারস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. নাসের আহমেদ।

এসময় প্রাণ-এর পক্ষ থেকে চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়। আসন্ন আমন মৌসুমের জন্য দিনাজপুরের এক হাজার ৮০০ কৃষকের মাঝে উন্নতমানের ধান বীজ বিতরণ করবে প্রাণ।

আরও পড়ুন: স্বর্ণসহ পাঁচ রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

এ বিষয়ে মো. নাসের আহমেদ জানান, দিনাজপুর জেলায় চার হাজার ৫০০ চুক্তিভিত্তিক কৃষক রয়েছেন যারা প্রাণ-এর জন্য ধান, ভুট্টা ও আলু উৎপাদন করছেন। চলতি বোরো মৌসুমে দুই হাজার ২০০ একর জমি থেকে বিআর ১৬, ব্রি ধান ২৮, ২৯, ৫০, ৭৪, ৮৯, ৯০, জিরাশাইল ও কাটারি মোট ৯টি জাতের পাঁচ হাজার ২২০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে ধানের সরবরাহ থাকা পর্যন্ত। পাশাপাশি আগামী আমন মৌসুমে প্রায় ২০ মেট্রিক টন বীজ বিতরণের মাধ্যমে তিন হাজার ২৩০ একর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে দিনাজপুরে এক হাজার ১০০ একর জমিতে প্রাণ-এর চুক্তিভিত্তিক চাষিরা ভুট্টা চাষ করেছেন। এসব জমি থেকে চার হাজার ৫০০ মেট্রিক টন ভুট্টা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজারমূল্যে কৃষকদের কাছ থেকে এসব ফসল সংগ্রহ করা হচ্ছে।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, কৃষিপণ্যের মানোন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণ দীর্ঘদিন ধরে কাজ করে চলছে। প্রাণ সারাবছর চুক্তিবদ্ধ কৃষকদের বীজ, সার ও অন্য কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের উন্নতমানের ফলন পেতে সহায়তা করে আসছে। বর্তমানে প্রাণ এগ্রো বিজনেসের অধীন সারাদেশে এক লাখের অধিক চুক্তিভিত্তিক কৃষক রয়েছেন যারা প্রাণ-এর হয়ে ধান, ভুট্টা, আলু, আম, টমেটো, ডাল, কাসাভাসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করছেন।

আরও পড়ুন: প্রাণসহ তিন প্রতিষ্ঠানের পঞ্চাশ পণ্য পেলো হালাল সনদ

অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার এবং বঙ্গ মিলারস কারখানার জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন উপস্থিত ছিলেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

বন্যার ধকল পেরিয়ে চট্টগ্রামে ১ লাখ ৭৯ হাজার ৬৬০ হেক্টরে আমন, লক্ষ্যের প্রায় শতভাগ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চট্টগ্রামে ১ লাখ ৭৯ হাজার ৯৮০ হেক্টর লক্ষ্যের বিপরীতে ১ লাখ ৭৯ হাজার ৬৬০ হেক্টরে আমন রোপণ শেষ; কক্সবাজারে ৯৯ শতাংশ, ফেনীতে ৬৬ হাজার ৮৩৭ হেক্টর, নোয়াখালী ও লক্ষ্মীপুর লক্ষ্য ছাড়িয়ে; অনুকূল বৃষ্টি, সময়মতো চারা ও বন্যা-পরবর্তী সরকারি সহায়তাকে কৃতিত্ব দিচ্ছেন কর্মক

বাসস২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()