সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

আলু বীজের দাম সর্বনিম্ন হলেও সারের দাম বেশি

দিনাজপুরে আগাম আলু চাষ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় হালচাষ, পরিচর্যা, সার প্রয়োগ, হিমাগার থেকে বীজ সংগ্রহ ও বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জেলায় প্রায় ১১ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবার আলু বীজের দাম সর্বনিম্ন হলেও সার ও কীটনাশক বেশি দাম

শাকসবজি

দিনাজপুরে আগাম আলু চাষ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় হালচাষ, পরিচর্যা, সার প্রয়োগ, হিমাগার থেকে বীজ সংগ্রহ ও বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জেলায় প্রায় ১১ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবার আলু বীজের দাম সর্বনিম্ন হলেও সার ও কীটনাশক বেশি দামে কিনতে হচ্ছে। তবে মজুরের দাম আগের বছরের মতোই। সরকার নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক কিনতে পারলে খরচ আরও কমে যেত।

জানা যায়, কৃষকেরা আগাম জাতের আলু হিসেবে বিনা-৭, সানসাইন ও স্টারিজ জাতের আলুর বীজ বপন করছেন। বিগত বছরগুলোয় এ আলু বীজ সরকার জাতভেদে ৫৭ টাকা থেকে শুরু করে ৬৬ টাকা পর্যন্ত কেজি নির্ধারণ করেছিল। কিন্তু কৃষককে কিনতে হয়েছিল ৮০ টাকা থেকে ১১০ টাকা কেজি। এবার সেই আলু বীজ বাজারে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা কেজি। সামনে আরও দাম কমে যেতে পারে বলে জানিয়েছেন চাষিরা।

সারের বিষয়ে জানা যায়, ডিলাররা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সরকারি মূল্য ১২৫০ টাকায় কেনেন, তবে বিক্রি করেন ১৩৫০ টাকায়। ডাই-অ্যামনিয়াম ফসফেট (ডিএপি) সরকারি মূল্য ৯৫০ টাকা হলেও বিক্রি হয় ১০৫০ টাকা। মিউরেট অব পটাশ (এমওপি) সরকারি মূল্য ৯০০ টাকা হলেও বিক্রি হয় ১০০০ টাকা। ইউরিয়া সারের সরকারি মূল্য ১২৫০ টাকা হলেও বিক্রি হয় ১৩৫০ টাকা।

তবে তিউনেশিয়ার টিএসপি ২০০০ টাকা, দেশি ২৪০০ টাকা; মরক্কোর ডিএপি ১৭০০-১৮০০ টাকা, দেশি ২০০০ টাকা; কানাডার এমওপি ১২০০ টাকা ও রাশিয়ার এমওপি সরকারি মূল্যেই বিক্রি হচ্ছে। কিন্তু কোনো ডিলারই ভাউচার দিচ্ছেন না। ভাউচার চাইলে সার দিচ্ছেন না বলে জানিয়েছেন একাধিক কৃষক। এ ছাড়া কৃষক আলুর জমিতে গোবর সার, মিশ্রসার, জীপসাম, জিংক বা দস্তা, ম্যাগনেশিয়াম ও বোরন সার ব্যবহার করেন।

বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, আলু চাষের জন্য জমি তৈরি করছেন কৃষকেরা। এরপর বীজ আলু লাইন ধরে রোপণ করছেন। ১ একর জমিতে ২৫-২৮ মণ বীজ আলুর প্রয়োজন হয়। তবে একরপ্রতি ১৪০-১৫০ মণ ফলন হয়। বীজ লাগানোর ৫০-৫৫ দিনের মধ্যেই ফসল ঘরে তোলেন চাষিরা। অগ্রহায়ণ মাসে আলু চাষের মৌসুম হলেও বেশি দাম পাওয়ার আশায় আশ্বিন মাসেই আগাম আলু চাষ করছেন তারা।

আরও পড়ুনপাকুন্দিয়ায় গাছ আলু চাষে বদলাচ্ছে কৃষকের জীবনফেনীর পতিত জমিতে পেয়ারা চাষে অপার সম্ভাবনা

সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের কৃষক জুয়েল ইসলাম বলেন, 'এবার আলু বীজের দাম অনেক কম। তবে সার সরকারি মূল্যে কেনা গেলে আলু উৎপাদনের খরচ কমে যেত। ডিলাররা সরকারি মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন। আবার রশিদ চাইলে সার নেই বলে ফেরত দেন। তাই বাধ্য হয়ে রশিদ ছাড়াই বেশি দামে সার কিনছি।'

এ ব্যাপরে একাধিক ডিলারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। তবে নাম গোপন রাখার শর্তে বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সাবেক এক নেতা বলেন, 'আলু বীজের দাম এবার বাজারে অনেক কম। সরকার এখনও আলু বীজের দাম নির্ধারণ করেনি। তাই বিএডিসির আলু বীজ এখনও গোডাউন থেকে বের হয়নি। একটি সিন্ডিকেট আছে, যে কারণে সার বেশি দামে বিক্রি হয়। ইচ্ছে করলেও কেউ একা কিছু করতে পারে না।'

সার বরাদ্দ ও বেশি দামে বিক্রির বিষয়টি জানতে যুগ্ম পরিচালক (সার) মো. জাহাঙ্গীর আলমকে পর পর তিনদিন মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন বলেন, 'জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা এখনও চূড়ান্ত হয়নি। গত বছর ৪৭ হাজার ২৩৬ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। ১১ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হবে বলে ধারণা করা হচ্ছে। যদি বেশি দামে সার বিক্রি হয়ে থাকে, তাহলে খবর নিয়ে তদন্ত করে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। মাঠে আমাদের তদারকি টিম কাজ করছে।

এমদাদুল হক মিলন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()