সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

নারায়ণগঞ্জে ক্রেতাদের পছন্দের তালিকায় গোলাপি মহিষ

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পশুর খামারগুলো বেশ জমজমাট অবস্থা রয়েছে। সেই সঙ্গে ক্রেতারাও আগে থেকেই পছন্দের পশু কিনে রাখছেন এসব খামার থেকে। তবে এবার ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এলবিনিউ প্রজাতির গোলাপি রঙের মহিষ।

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পশুর খামারগুলো বেশ জমজমাট অবস্থা রয়েছে। সেই সঙ্গে ক্রেতারাও আগে থেকেই পছন্দের পশু কিনে রাখছেন এসব খামার থেকে। তবে এবার ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এলবিনিউ প্রজাতির গোলাপি রঙের মহিষ।

জানা গেছে., এলবিনিউ জাতের মহিষটি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। সেই সঙ্গে ক্রেতারা আগে থেকেই খামারগুলোতে এলবিনিউ প্রজাতির গোলাপি রঙের মহিষ কিনে রেখে দিয়েছেন।

এদিকে খামার ছাড়াও হাটগুলোতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করেছে।

বন্দরের এসএস ক্যাটেলের ম্যানেজার মেহেদী হাসান বলেন, শুধু ঈদের জন্য নয় সারা বছর আমাদের খামার থেকে বড় জাতের মহিষ ক্রয় করেন দেশের বিভিন্ন জেলার ক্রেতারা। তবে এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ক্রেতা বেশি। ৬ প্রজাতির বড় জাতের মহিষ আমরা তৈরি করেছি। এর মধ্যে গোলাপি রঙের এলবিনিউ জাতের মহিষের চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতাদের সাড়া পাচ্ছি। এ মহিষগুলো দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছে।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ছোট-বড় মিলিয়ে ৬ হাজার ৫৩৭টি খামার রয়েছে। এসব খামারে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫৪টি পশু। আর জেলায় কোরবানি পশুর চাহিদা হচ্ছে ১ লাখ ৩ হাজার ৪৭টি পশু। ফলে জেলা উদ্বৃত্ত রয়েছে ১০ হাজার ৭০৭ টি পশু।

খামারে কোরবানির জন্য প্রস্তুত পশুগুলোর মধ্যে ৬১ হাজার ৮৯৯ টি ষাঁড়, ৬ হাজার ৪৮৬টি বলদ, ১৯ হাজার ৭৪৩টি গাভী, ২ হাজার ৮৪১ টি মহিষ, ১৭ হাজার ১৭২টি ছাগল, ৫ হাজার ৪৯৩টি ভেড়া রয়েছে। ১২৭টি অন্যান্য পশু রয়েছে। মহিষগুলোর মধ্যে এলবিনিউ প্রজাতির গোলাপি রঙের মহিষও অনেক রয়েছে।

এসএস ক্যাটল অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী মেহেনুমা মেহজাবিন বলেন, আমাদের এখানে সব ধরনের পশু রয়েছে। আমাদের খামানের অনেক পশু অনেক আগে বিক্রি হয়ে গেছে। এর মধ্যে এলবিনিউ প্রজাতির গোলাপি রঙের মহিষের চাহিদা অনেক বেশি। এর আগে কখনও ঈদের জন্য এতগুলো মহিষ লালন-পালন করা হয়নি। গত বছর আমরা ২৫টি গোলাপি মহিষ লালন পালন করেছিলাম। সবকটিই বিক্রি হয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, যারা একবার গোলাপি মহিষ ক্রয় করে তারা আবারও এই মহিষ ক্রয় করে। গরু থেকে এগুলোতে চর্বি কম হয়। মাংসও মানের দিক থেকে অনেক ভালো হয়। এ কারণে এই মহিষের চাহিদা বেশি। গত বছর চাহিদা থাকায় আমরা এবার ৩৪টি গোলাপি মহিষ পালন করেছি। ইতোমধ্যে এসব মহিষের জন্য অনেক সারা পাচ্ছি। আশা করছি বিক্রি হয়ে যাবে।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, গোলাপি হওয়ার কারণে এই মহিষগুলোর চাহিদা বেশি থাকে। আমি আমার খামারে গরু বেশি লালন পালন করি। কিন্তু গোলাপি মহিষের চাহিদা বেশি হওয়ার কারণে এই বছর থেকে লালন পালন শুরু করেছি। আমার খামারে যতগুলো মহিষ ছিলো সবগুলোই বিক্রি হয়ে গেছে।

বন্দর উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা হলেন ডা. সরকার আশ্রাফুল ইসলাম বলেন, বন্দরের অনেক খামারেই এলবিনিউ প্রজাতির গোলাপি রঙের মহিষ দেখেছি। এই মহিষটি সাধারণত একটু আকর্ষণীয় থাকে। যার কারণে অনেকেরই আগ্রহ থাকে মহিষকে ঘিরে। এমনিতে এই মহিষের আলাদা উল্লেখযোগ্য কোনো বৈশিষ্ট্য নেই।

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া বলেন, ঈদুল আজহা পবিত্র উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের চ্যালেঞ্জ থাকে। আমরা সব অংশীজনদের নিয়ে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করি। নারায়ণগঞ্জের হাটগুলোতে আমাদের ২৫ ভেটেনারি টিম কাজ করছে। এ বছর নারায়ণগঞ্জের অনেক জায়গাতেই গোলাপি মহিষ লক্ষ্য করেছি। মনে হচ্ছে এই গোলাপি মহিষের চাহিদা বাড়ছে।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()