সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

দুর্বৃত্তের কীটনাশকে নষ্ট ৪০ বিঘা বীজতলা

দিনাজপুরের হাকিমপুরে পূর্ব শুত্রুতার জেরে ওসমান আলী নামে এক কৃষকের ৪০ বিঘা জমির বোরো বীজতলা কীটনাশক প্রয়োগে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

ফসল

দিনাজপুরের হাকিমপুরে পূর্ব শুত্রুতার জেরে ওসমান আলী নামে এক কৃষকের ৪০ বিঘা জমির বোরো বীজতলা কীটনাশক প্রয়োগে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে বীজতলা নষ্টের খবর পেয়ে রোববার (১৫ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার বোয়ালদাড় গ্রামে এ ঘটনা ঘটে।

থানায় লিখিত অভিযোগে জানা যায়, এবার বোরো মৌসুমে ধানচাষের জন্য ৪০ বিঘা জমির বীজতলা তৈরি করেন কৃষক ওসমান আলী। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে বীজতলা গিয়ে দেখেন সব চারা মরে যাচ্ছে। রাতের অন্ধকারে কে বা কাহারা কীটনাশক দিয়েছে।

ওসমান আলী বলেন, পূর্ব শত্রুতার জেরে কে বা কাহারা আমার এই সর্বনাশ করেছে আমি জানি না। আমি শেষ হয়ে গেছি। আমি আজ নিঃস্ব, আমি এর সঠিক বিচার চাই।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, সকালে বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে বীজতলা পরিদর্শন করেছি। বীজতলায় আগাছা দমনের কীটনাশক প্রয়োগ করা হয়েছে।

তিনি বলেন, বীজগুলোর শিকড় এখনো ভালো আছে। বীজতলায় কিছু কিটনাশক এবং সার প্রয়োগ করলে কিছুটা উন্নতি হতে পারে।

স্থানীয় বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, কৃষক ওসমান আলীর বীজতলা ক্ষতির বিষয়টি আমি শুনেছি। এটা একটা ঘৃণ্য কাজ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, বোয়ালদাড় গ্রামে বীজতলার বীজ নষ্টের বিষয়ে এক কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহাবুর রহমান/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()