সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

সোনারগাঁয়ে পেঁপে চাষে কৃষকের মুখে হাসি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অসংখ্য কৃষকের মধ্যে আবু তাহের (৩২) একজন। তিনি বছরব্যাপী বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করেন। এ বছর বেশি লাভের আশায় পেঁপে চাষের সিদ্ধান্ত নেন তিনি। এতে সাফল্যের মুখও দেখেছেন। বাগানে আশানুরূপ ফলনে মুখে হাসি ফুটেছে তার।

শাকসবজি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অসংখ্য কৃষকের মধ্যে আবু তাহের (৩২) একজন। তিনি বছরব্যাপী বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করেন। এ বছর বেশি লাভের আশায় পেঁপে চাষের সিদ্ধান্ত নেন তিনি। এতে সাফল্যের মুখও দেখেছেন। বাগানে আশানুরূপ ফলনে মুখে হাসি ফুটেছে তার।

বৈদ্যেরবাজার ইউনিয়নের কৃষক মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে আবু তাহের। বাবার দেখাদেখি তিনিও কৃষিকাজে আগ্রহী হয়ে সফলতার মুখ দেখেছেন। এবার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় ১৮০ শতাংশ জমির ওপর তিন জাতের পেঁপে চাষ করেছেন। নিজের ফল বাগানই বর্তমানে তার মনোযোগের অন্যতম জায়গা। বাগান দেখভালে নিজের পাশাপাশি কর্মচারীও রেখেছেন।

তার বাগানে হাইব্রিড, দেশি ও কালি জাতের পেঁপে চাষ করেন। ফসলে মেটে, জৈব ও সাদা সার দিয়ে থাকেন। গাছ রোপণ থেকে শুরু করে দেখভাল, পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ৫০০ টাকা মজুরিতে নিয়মিত তিনজন মানুষ কাজ করেন।

আবু তাহের জাগো নিউজকে বলেন, 'আমি এক বছর ধরে ১৮০ শতাংশ জমিতে এই ফসল চাষ করছি। এখন পর্যন্ত আমার ২ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। আরও ৫০ হাজারের মতো ব্যয় হবে। পেঁপে অন্তত ৫ লাখে বিক্রি করতে পারবো বলে আশাবাদী। পেঁপে মূলত ৬ মাসের মধ্যে উত্তোলন করা সম্ভব। আমার বাগানে আরও তিনজন নিয়মিত কাজ করে যাচ্ছেন।'

আরও পড়ুনপাকুন্দিয়ায় গাছ আলু চাষে বদলাচ্ছে কৃষকের জীবনগ্রীষ্মকালীন টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা

উপজেলা কৃষি অফিসের সহযোগিতা সম্পর্কে জানতে চাইলে কৃষক আবু তাহের বলেন, 'কৃষি অফিস থেকে নিয়মিত কর্মকর্তারা এসে সার ব্যবহারের নিয়মসহ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।'

বাগান পরিচর্যার কাজে নিয়োজিত মোহাম্মদ মোজাফফর বলেন, 'আমরা গত দুবছর ধরে এখানে কাজ করে যাচ্ছি। এবার বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ৬০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি।'

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জাগো নিউজকে বলেন, 'আমরা নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। আমাদের কর্মকর্তারা ঘুরে ঘুরে সমস্যাগুলো খেয়াল করেন।'

মো. আকাশ/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()