সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

মানিকগঞ্জে বাড়ছে পেঁয়াজের বীজ চাষ

লাভজনক হওয়ায় প্রতি বছরই মানিকগঞ্জ জেলায় বাড়ছে পেঁয়াজের বীজ চাষ। ভালো দাম পাওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ ফসলের প্রতি। স্থানীয়দের কাছে পেঁয়াজের বীজ 'কালো সোনা' নামে পরিচিত।

শাকসবজি

লাভজনক হওয়ায় প্রতি বছরই মানিকগঞ্জ জেলায় বাড়ছে পেঁয়াজের বীজ চাষ। ভালো দাম পাওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ ফসলের প্রতি। স্থানীয়দের কাছে পেঁয়াজের বীজ 'কালো সোনা' নামে পরিচিত।

জানা গেছে, অনুকূল আবহাওয়া ও উর্বর জমির কারণে মানিকগঞ্জে পেঁয়াজের বীজের উৎপাদন ভালো হচ্ছে। প্রতি মৌসুমে বাজারে চাহিদা থাকায় কৃষকেরা অন্যান্য ফসলের পাশাপাশি পেঁয়াজের কদম চাষে ঝুঁকছেন। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় এটি এখন অনেকের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে।

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরে মানিকগঞ্জ জেলায় পেঁয়াজের বীজ আবাদ করা হয়েছিল ২৯ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ১৬ মেট্রিক টন বীজ। এ অর্থবছরে জেলায় পেঁয়াজের বীজ আবাদ করা হয়েছে ৪২ হেক্টর জমিতে।

কৃষকেরা জানান, গত কয়েক বছরে পেঁয়াজের বীজের দাম সন্তোষজনক থাকায় তারা চাষের পরিমাণ বাড়িয়েছেন। সঠিক পরিচর্যা ও সময়মতো পরিচ্ছন্ন বীজ সংগ্রহ করতে পারলে ভালো ফলন পাওয়া সম্ভব।

উভাজানী গ্রামের রতন‌ দেওয়ান জাগো নিউজকে বলেন, ‌'আমি আগে অল্প পেঁয়াজ চাষ করতাম। এখন অনেক পেঁয়াজ চাষ করি। জানার (বীজ) সিন্ডিকেটের কারণে এখন নিজেই পেঁয়াজের বীজ চাষ করি। প্রথমে ১০ শতাংশ দিয়ে শুরু করেছিলাম। এবার ৩ বিঘা জমিতে করেছি। সরকার যদি একটু নজর দিতো, আমাদের জন্য ভালো হতো। কারণ সারের দাম বেশি, শ্রমিকের দাম বেশি। আমরা চাই, পেঁয়াজের বীজ চাষ আগামীতে আরও বাড়াবো।'

একই এলাকার বাসিন্দা রবিউল জাগো নিউজকে বলেন, 'এলাকায় পেঁয়াজের চাষ হয় অনেক। পেঁয়াজের বীজ কিনে আনলে তারা অনেক ভেজাল করে। এ কারণে নিজেই পেঁয়াজের বীজ আবাদ করি। আমি ৪৮ শতাংশ জমিতে পেঁয়াজের বীজ আবাদ করেছি। বীজ ঘরে তোলা পর্যন্ত খরচ হবে ২ লাখ টাকা। আশা করছি বিক্রি করবো ৫ লাখ টাকা।'

রাজু আহমেদ জাগো নিউজকে বলেন, 'পেঁয়াজের বীজ আবাদ করলে ঘরে তুলতে ৫ মাস সময় লাগে।‌ আমাদের আশপাশে যতো কৃষক আছেন, আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করে পেঁয়াজ চাষ করেন।'

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ জাগো নিউজকে বলেন, 'গত বছর ২৯ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ করা হয়েছিল। এ বছর ৪২ হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল। আশা করছি আগামীতে আবাদ আরও বাড়বে।'

মো. সজল আলী/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()