সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

চুরি যাওয়া ৩ লেমুরের একটি উদ্ধার, গ্রেফতার ১

গাজীপুর সাফারি পার্ক থেকে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিনটি রিংটেইল লেমুর চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে একটি লেমুর উদ্ধার করা হয়েছে।

পরিবেশ

গাজীপুর সাফারি পার্ক থেকে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিনটি রিংটেইল লেমুর চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে একটি লেমুর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ মার্চ রাত ১১টা থেকে ২৪ মার্চ ভোর সাড়ে ৫টার মধ্যে গাজীপুর সাফারি পার্কের লামচিতা ঘর-১ নামক বেষ্টনীর জাল কেটে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির দুটি পুরুষ রিংটেইল লেমুর ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সাফারি পার্ক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা হয়।

ডিসি তালেবুর রহমান বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশ বিপন্ন প্রজাতির লেমুর চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। এরপর সরকারি অন্যান্য দপ্তরের তথ্য-উপাত্তের সহযোগিতায় শুক্রবার (১৮ এপ্রিল) জামালপুরের সদর থানার দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে লেমুর চুরির ঘটনায় জড়িত মো. দেলোয়ার হোসেন তওসীফকে (২২) গ্রেফতার করা হয়।

পরে দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঢাকার সদরঘাটের শ্যামবাজার মসজিদ সংলগ্ন একটি নির্জন স্থান থেকে খাঁচাবন্দি অবস্থায় শুক্রবার রাতে পুরুষ রিংটেইল লেমুরটি উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে অবগত করা হয়েছে।

গ্রেফতার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বাকি দুটি লেমুর উদ্ধার ও অন্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/ইএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()