সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

আশানুরূপ দাম মেলেনি, ‘জায়েদ খান’-কে নিজেই কোরবানি দেবেন মালিক

ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল 'জায়েদ খান' নামের বিশালাকৃতির একটি ষাঁড়। তবে আশানুরূপ দাম না পাওয়ায় শেষ পর্যন্ত গরুটি বিক্রি করেননি মালিক। খামার মালিক অ্যাডভোকেট মজমুল প্রামাণিক সিদ্ধান্ত নিয়েছেন, পরম যত্নে পালন করা শখের এই ষাঁড়টি তিনি নিজেই কোরবানি করবেন।

লাইভস্টক

ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল 'জায়েদ খান' নামের বিশালাকৃতির একটি ষাঁড়। তবে আশানুরূপ দাম না পাওয়ায় শেষ পর্যন্ত গরুটি বিক্রি করেননি মালিক। খামার মালিক অ্যাডভোকেট মজমুল প্রামাণিক সিদ্ধান্ত নিয়েছেন, পরম যত্নে পালন করা শখের এই ষাঁড়টি তিনি নিজেই কোরবানি করবেন।

জেলার আদিতমারী উপজেলার দৌলজোর এলাকার আইনজীবী মজমুল প্রামাণিকের খামারে বেড়ে উঠেছে ষাঁড়টি। দীর্ঘ কয়েক যুগ ধরে কোরবানির জন্য পশু প্রস্তুত করে আসছেন তিনি। তবে এবারের ঈদে তার খামারে সবচেয়ে নজর কাড়ে একটি ষাঁড়। আদর করে নাম রাখা হয়েছিল 'জায়েদ খান'।

সাদা ও কালো রঙের নজরকাড়া মিশ্রণ তার শরীরে। বার্মা জাতের এই ষাঁড়টি দেখতে যেমন সুন্দর, স্বভাবে ঠিক ততটাই রাগী।

ফিতা দিয়ে মেপে দেখা গেছে, ষাঁড়টির উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট এবং দৈর্ঘ্যে ৯ ফুট। বুকের মাপ বা পেটের ঘের ছয় ফুটের কাছাকাছি। বিশাল এই শরীর নিয়ে যখন ষাঁড়টি দাঁড়িয়ে থাকে, তখন এক নজর দেখার জন্য অনেকেই ভিড় জমান। এখন পর্যন্ত ওজন স্কেলে মাপা না হলেও খামারে আসা অভিজ্ঞ গরুর ব্যাপারী ও পাইকাররা ষাঁড়টির আকার দেখে ধারণা করছেন, এটি জবাই করলে অনায়াসেই ২৬-২৭ মণ নিট মাংস পাওয়া যাবে।

খামার সূত্রে জানা যায়, অন্য একটি প্রজাতির গরুর সঙ্গে উন্নত জাতের বীজ দিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম নেওয়া বার্মা জাতের ষাঁড়টিকে অত্যন্ত যত্নসহকারে বড় করা হয়েছে। খাওয়ানো হয়েছে দেশীয় খাবার। 'জায়েদ খান'-এর সার্বক্ষণিক পরিচর্যা ও দেখভালের জন্য খামারে দুজন নিয়োজিত রয়েছেন।

বিশালাকৃতির ষাঁড়টি হাটে তুলতে গেলে যেকোনো সময় আঘাতপ্রাপ্ত হতে পারে। তাছাড়া গরমে ও ভিড়ে ক্লান্ত হয়ে শুকিয়েও যেতে পারে। এই আশঙ্কা থেকে ষাঁড়টি হাটে না তুলে খামার থেকেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন মালিকপক্ষ। তবে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত খামারে যে দু-একজন ক্রেতা এসেছিলেন, তারা আশানুরূপ দাম বলেননি।

খামারের স্বত্বাধিকারী মজমুল প্রামাণিকের ছোট ভাই জনি জানান, ষাঁড়টির চেহারা ও আকার অনুযায়ী প্রত্যাশিত দাম না পাওয়ায় এটি আর বিক্রি করা হয়নি।

তিনি বলেন, ‌'দীর্ঘ সাত বছর ধরে পরম যত্নে গরুটিকে লালন-পালন করেছি। যেহেতু চাহিদা অনুযায়ী দাম পাওয়া গেল না, তাই এটি আমরা নিজেরাই কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছি।'

মহসীন ইসলাম শাওন/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
আশানুরূপ দাম মেলেনি, ‘জায়েদ খান’-কে নিজেই কোরবানি দেবেন মালিক | দা এগ্রো নিউজ