সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

ঈদুল আজহায় ঢাকার দুই সিটিতে বসছে ১৯ অস্থায়ী পশুর হাট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৯টি অস্থায়ী পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বসবে ৯টি অস্থায়ী হাট। এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া হাটেও কোরবানির পশু বিক্রি হবে।

লাইভস্টক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৯টি অস্থায়ী পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বসবে ৯টি অস্থায়ী হাট। এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া হাটেও কোরবানির পশু বিক্রি হবে।

ডিএনসিসি ও ডিএসসিসির সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে বেশির ভাগ হাটের ইজারা চূড়ান্ত হয়েছে। ঈদুল আজহার দিনসহ মোট পাঁচদিন নির্ধারিত স্থানে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করা যাবে।

ডিএসসিসির সম্পত্তি বিভাগের সংশ্লিষ্টরা জানান, এবার আফতাবনগর ও মেরাদিয়াসহ মোট ১১টি স্থানে অস্থায়ী হাটের দরপত্র আহ্বান করেছিল ডিএসসিসি। পরে আইনগত জটিলতা থাকায় আফতাবনগর ও মেরাদিয়া হাটের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত ৩০ এপ্রিল দরপত্র উন্মুক্তের প্রথম পর্যায়ে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায়, পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে খালি জায়গায়, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায়, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গা, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গায় হাটে সর্বোচ্চ দরদাতা পেয়েছে ডিএসসিসি।

এছাড়া সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্টান্ড সংলগ্ন খালি জায়গায়, মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালপাড়ের খালি জায়গায় সরকারি মূল্যের চেয়ে কম দর পায় ডিএসসিসি। কিন্তু বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথকে কেন্দ্র করে ১৪ দিন ধরে নগর ভবন তালাবদ্ধ। আন্দোলনের কারণে সর্বোচ্চ দর পাওয়া হাটগুলোর ইজারাদারকে কার্যাদেশ ও বাকি হাটগুলোকে পুনঃদরপত্র আহ্বান করতে পারছে না ডিএসসিসি।

আরও পড়ুন

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা হাসিবা খান জাগো নিউজকে বলেন, আন্দোলনের কারণে যেসব হাটের ইজারায় সর্বোচ্চ দরদাতা পাওয়া গেছে, তাদেরও কার্যাদেশ দেওয়া সম্ভব হয়নি। আবার বাকি চারটি হাটের বিষয়ে এখনো করপোরেশন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

পশুর হাট ইজারা সম্পন্ন করতে না পারলে কীভাবে হাট বসানো হবে- এমন প্রশ্নের জবাবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জাগো নিউজকে বলেন, এরই মধ্যে আমরা পাঁচটি হাটের ইজারা সম্পন্ন করেছি। বাকি চারটি হাটের ইজারা বাকি। ঈদের আগেই এগুলো ইজারা শেষ করতে পারবো বলে আশা করি।

ডিএনসিসির ৩০০ ফিটের মস্তুল এলাকা ও তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার হাট ইজারা চূড়ান্ত হয়েছে। কাঙ্ক্ষিত দর না পাওয়ায় ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ি, মিরপুর ইস্টার্ন হাউজিং, মোহাম্মদপুর বসিলা, ভাটুলিয়া সাহেব আলী মাদরাসা, কালসী বালুর মাঠ পুনঃদরপত্র আহ্বান করা হয়েছে।

এছাড়া কাচুকুরা বাজার সংলগ্ন খালি জায়গা, খিলক্ষেত বাজার সংলগ্ন খালি জায়গায় নতুন করে হাট ইজারা আহ্বান করা হয়েছে।

অস্থায়ী হাটের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম জাগো নিউজকে বলেন, অধিকাংশ হাটে কাঙ্ক্ষিত দর পেয়েছে ডিএনসিসি। একই সঙ্গে গাবতলী হাটের ইজারা কার্যক্রমও চলছে। আশা করি যথাসময়ে হাটে পশু বেচাবিক্রি শুরু হবে।

এমএমএবিএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()