সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৮%বাতাস ৬ কিমি/ঘ

প্রকৃতিপাঠ পাঠশালার যাত্রা শুরু, রমনা পার্কে শিশুদের গল্পকথা

আগামী প্রজন্মকে পরিবেশের 'ফুসফুস' গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাত্রা শুরু করেছে 'প্রকৃতিপাঠ পাঠশালা'। এ উপলক্ষে রাজধানীর রমনা পার্কে 'গাছগাছালির গল্পকথা' শীর্ষক একটি ব্যতিক্রমী ন্যাচার ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ ক্যাম্পে ৫-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সঙ্গে উপস্থি

আগামী প্রজন্মকে পরিবেশের 'ফুসফুস' গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাত্রা শুরু করেছে 'প্রকৃতিপাঠ পাঠশালা'। এ উপলক্ষে রাজধানীর রমনা পার্কে 'গাছগাছালির গল্পকথা' শীর্ষক একটি ব্যতিক্রমী ন্যাচার ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ ক্যাম্পে ৫-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকেরাও।

আয়োজনের শুরুতে বিভিন্ন মজার কার্যক্রমের মাধ্যমে শিশুরা একে অপরের সঙ্গে পরিচিত হয়। এরপর তাদের রমনা পার্কের বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাদের নোটপ্যাডে বিভিন্ন গাছের পাতা সংগ্রহ করে সেগুলোর নাম ও বৈশিষ্ট্য লেখে। পাশাপাশি পাতা দেখে আঁকাআঁকির মতো সৃজনশীল কার্যক্রমেও তারা মেতে ওঠে।

আয়োজকেরা জানান, বর্তমানে পাঠ্যবইয়ের বাইরে শিশুদের সময়ের বড় একটি অংশ কাটছে মোবাইল, ট্যাবসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসের পর্দায়। তাদের এই স্ক্রিননির্ভরতা থেকে দূরে এনে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেই এ উদ্যোগ। প্রকৃতিকে ভালোবাসতে ও রক্ষা করতে হলে শিশুদের ছোটবেলা থেকেই প্রকৃতিকে চিনতে হবে। সে লক্ষ্যেই চার দেওয়ালের বাইরে এ উন্মুক্ত পাঠশালা।

ক্যাম্পে শিক্ষার্থীদের প্রকৃতিবিষয়ক পাঠ দিতে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানের সাবেক প্রধান বোটানিস্ট শামসুল হক, উদ্ভিদবিদ ও স্থপতি তুঘলক আজাদ মিঠু, পরিবেশবিষয়ক লেখক মৃত্যুঞ্জয় রায় এবং খাদিজা বাপ্পী। গল্প, পর্যবেক্ষণ ও হাতেকলমে নানা কাজের মাধ্যমে তারা শিশুদের কাছে গাছ, পাতা, ফুল ও প্রকৃতির নানা বিষয় সহজভাবে তুলে ধরেন।

ক্যাম্পে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। তারা বলেন, 'শিশুদের মানসিক বিকাশ, পরিবেশ সচেতনতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

প্রকৃতিপাঠ পাঠশালার উদ্যোক্তা ও এভারেস্ট বিজয়ী ইকরামুল হাসান শাকিল বলেন, 'আমাদের সন্তানরা প্রকৃতির প্রতি সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক। প্রকৃতির সঙ্গে সখ্যই হোক তাদের মানবিক মানুষ হয়ে ওঠার প্রথম পাঠ। গতানুগতিক বইয়ের শিক্ষার গণ্ডি পেরিয়ে আনন্দ, সৃজনশীলতা, অভিজ্ঞতা আর অনুসন্ধানের মধ্য দিয়ে বিকশিত হোক তাদের মেধা ও মনন। আর সেই সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতিপাঠ পাঠশালার সহ-উদ্যোক্তা পর্বতারোহী সাদিয়া সুলতানা এবং আনন্দ বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এসএএম সুমনসহ অনেকে। 'প্রকৃতিপাঠ পাঠশালা' মূলত ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশনের একটি শিক্ষা কার্যক্রম। ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)