সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সংরক্ষণে প্রস্তুত নাটোরের চামড়া ব্যবসায়ীরা, বকেয়া পরিশোধের দাবি

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথ। কোরবানি ঈদের দিন থেকেই ব্যস্ত হয়ে পড়বেন এখানকার চামড়া ব্যবসায়ীরা। তাই আড়তগুলো ধুয়েমুছে পরিষ্কার করাসহ চামড়া প্রক্রিয়াজাতের জন্য লবণ ও অন্য সামগ্রী মজুত করেছেন তারা।

লাইভস্টক

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথ। কোরবানি ঈদের দিন থেকেই ব্যস্ত হয়ে পড়বেন এখানকার চামড়া ব্যবসায়ীরা। তাই আড়তগুলো ধুয়েমুছে পরিষ্কার করাসহ চামড়া প্রক্রিয়াজাতের জন্য লবণ ও অন্য সামগ্রী মজুত করেছেন তারা।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, রপ্তানি বাজার সংকোচন, বিশ্বমন্দা এবং দেশের আভ্যন্তরীণভাবে ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধ না করায় তারা বিপাকে পড়েছেন। এরপরও তারা আশা করছেন দেশের প্রায় ৪০টি জেলা থেকে প্রায় ১৬ লাখ পিস চামড়া সংগ্রহ হবে নাটোরের বাজারে।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের চকবৈদ্যনাথ চামড়ার বাজার ঘুরে দেখা যায়, শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। ঈদুল আজহার দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাটোরে আনা হবে কাঁচা চামড়া। এ কারণে আড়তগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

চামড়া ব্যবসায়ী আব্দুল হালিম সিদ্দকী জাগো নিউজকে বলেন, গত বছরের পাওনা ট্যানারি মালিকরা পরিশোধ করেছেন। কিন্তু এখনো বকেয়া আছে ৩৫-৪০ কোটি টাকা। ফলে পুঁজি সংকটে ভুগছেন নাটোরের ব্যবসায়ীরা। এ অবস্থার মধ্যেই সিদ্ধান্ত নিয়েছি নগদ টাকায় চামড়া কিনবো। কারণ নাটোরের চামড়ার আড়তের সুনাম ধরে রাখতে চাই। তবে লবণের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। এছাড়া প্রয়োজনীয় সামগ্রীর মূল্যও বাড়ায় দুশ্চিন্তায় আছি।

তিনি আরও বলেন, গত বছর সরকার ওয়েট ব্লু চামড়া বিদেশে রপ্তানি করেছে। আশা করি সরকার এবারও একই উদ্যোগ নেবে। কারণ ওয়েট ব্লু চামড়া রপ্তানির মাধ্যমে ন্যায্য দাম কিছুটা হলেও নিশ্চিত হওয়া যায়।

আরেক চামড়া ব্যবসায়ী আল আমিন বলেন, দেশের রাষ্ট্রয়াত্ত ব্যাংকগুলো যথাসময়ে ট্যানারি মালিকদের ব্যাংক ঋণ দেয়। কিন্তু আড়ত বা চামড়া ব্যবসায়ীদের কোনো ঋণ দেয় না। ফলে পুঁজি সংকট থাকে চামড়া ব্যবসায়ীদের।

তিনি আরও বলেন, এ বছর কোরবানির সময় হঠাৎ করে লবণসহ কাঁচা চামড়া প্রক্রিয়ার খরচ বেড়ে গেছে। এ কারণে চামড়ার ব্যবসায়ীরা বিপাকে পড়েছি। ৪০ জেলার চামড়া নাটোরে আসে। এখান থেকেই ট্যানারি মালিক অথবা তাদের প্রতিনিধি চামড়া সংগ্রহ করেন। আমরা চামড়া সংরক্ষণের ব্যবস্থা নিয়েছি।

চামড়া ব্যবসায়ী মঞ্জুরুল আলম হিরু বলেন, ট্যানারি মালিকদের কাছে গত বছরের পাওনা বকেয়া নেই। তবে পূর্বের পাওনা বকেয়া আছে। এসব টাকা পরিশোধ করা হলে নাটোরের আড়তগুলো ঘুরে দাঁড়াতে পারবে।

জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সমস্যা যা-ই হোক চামড়া কেনা-বেচার জন্য প্রস্তুত নাটোরের ব্যবসায়ীরা। এ বছর নাটোরে গুরু ছাগল ও অন্য পশুর ১৬ লাখ পিস চামড়া সংগ্রহের আশা আছে। আশা করছি ট্যানারি মালিকরা আগের বকেয়া পরিশোধে উদ্যোগ নেবেন। তাহলে স্থানীয় ব্যবসায়ীরা পুঁজি সংকটে পড়বেন না। তবে যেকোনো মূল্যে নাটোরের চামড়া ব্যবসায়ীদের সুনাম ধরে রাখতে আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, বিভিন্ন জেলা থেকে আসা চামড়া ব্যবসায়ীরা যেন ন্যায্যমূল্য পায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। সরকার নির্ধারিত মূল্যে চামড়া কেনা হবে কি না ট্যানারি মালিক ও সরকারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত আসবে। সে অনুযায়ী আমরা চামড়া কিনবো।

রেজাউল করিম রেজা/এসজে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
সংরক্ষণে প্রস্তুত নাটোরের চামড়া ব্যবসায়ীরা, বকেয়া পরিশোধের দাবি | দা এগ্রো নিউজ