সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৬°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫২%বাতাস কিমি/ঘ

স্মার্ট হাটে পশু কেনাবেচা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের করেছে নগদ

ক্যাশলেস পেমেন্টকে আরও উৎসাহ দিতে কোরবানির পশুর হাটেও স্মার্ট পেমেন্টে কেনাবেচার আয়োজন করেছে দেশের সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে চলতি বছর কোরবানির হাটে এই সেবা চালু করা হয়েছে।

লাইভস্টক

ক্যাশলেস পেমেন্টকে আরও উৎসাহ দিতে কোরবানির পশুর হাটেও স্মার্ট পেমেন্টে কেনাবেচার আয়োজন করেছে দেশের সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে চলতি বছর কোরবানির হাটে এই সেবা চালু করা হয়েছে।

নগদের মাধ্যমে পেমেন্ট করে পশু বেচাকেনা করলে সর্বোচ্চ নিরাপত্তার পাশাপাশি গ্রাহকেরা পাবেন আকর্ষণীয় উপহার। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় দুই শহরে চালু হয়েছে দশটি স্মার্ট পশুর হাট।

পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন স্মার্ট হাট পরিচালনায় সার্বিক সহায়তা দিচ্ছে। স্মার্ট হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নানারকম সেবা দিতে উপস্থিত রয়েছে নগদ-এর বুথ ও দক্ষ কর্মীরা।

ক্যাশলেস লেনদেন প্রসারে সরকারের প্রতিটি উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে নগদ। তারই অংশ হিসেবে এবারও রাজধানী ঢাকার দুটি স্মার্ট হাটে ক্যাশলেস লেনদেন নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি। হাট দুটি হলো–দেশের সবচেয়ে বড় পশুর হাট গাবতলী এবং রাজধানীর আরেকটি বৃহৎ কোরবানির পশু হাট বছিলা।

হাট দুটিতে নগদের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকার পশু কেনা বা বিক্রি করে গ্রাহক পাবেন আকর্ষণীয় টি-শার্ট, ক্যাপ, মগ, চাবির রিং ও কলম। বিভিন্ন ধাপের কেনাবেচায় এসব উপহার পাওয়া যাচ্ছে।

স্মার্ট হাটকে সামনে রেখে নগদ আগে থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়েছে। এছাড়া যেসব খামারির ট্রেড লাইসেন্স আছে, তাদের অনেককেই উদ্যোক্তা অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। ফলে খামারিরা এই হাটে পশু বিক্রি করে কোনোরকম ক্যাশ টাকা বহন না করেই বাড়ি ফিরে যেতে পারবেন।

এছাড়া এই হাটগুলোতে নগদ অ্যাকাউন্টে পশু বিক্রির অর্থ গ্রহণ করার পর চাইলে সেই টাকা সর্বনিম্ন খরচে ক্যাশ আউট করতে পারবেন হাটেই অবস্থিত নগদ বুথ থেকে। একই সঙ্গে আগ্রহী ক্রেতাও বুথ থেকেই ক্যাশ-ইন করিয়ে নিতে পারবেন চাহিদা মতো। তাছাড়া ক্যাশ লেনদেনে পশু বিক্রি করা অর্থ খামারি চাইলে তার নিজের নগদ অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে পারবেন। বাড়িতে কারো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সেটিকে নিরাপদ করতে পারবেন। আবার নগদ অ্যাকাউন্ট না থাকলেও হাটে অবস্থিত বুথ থেকেই সহজে অ্যাকাউন্ট খুলে নেওয়া যাবে।

স্মার্ট পশুর হাট নিয়ে নগদের উদ্যোগ সম্পর্কে প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, যেকোনো ডিজিটাল উদ্যোগের সঙ্গে নগদ সব সময় সবার আগে এগিয়ে আসে। ২০২৭ সালের মধ্যে দেশের ৭৫ শতাংশ লেনদেনকে ক্যাশলেস পেমেন্টের আওতায় আনার যে উদ্যোগ সরকার নিয়েছে, তার সঙ্গে আমরা একাত্ম হয়ে কাজ করছি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ সফল করতে নগদ শুরু থেকে কাজ করে আসছে। আমরা খামারি ও ক্রেতাদের পাশে থেকে এমন মহৎ উদ্যোগকে সফল করতে সচেষ্ট। আমরা বিশ্বাস করি নগদ ব্যবহারে ক্যাশলেস লেনদেন গ্রাহককে সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারে, নিশ্চিত করতে পারে স্বাচ্ছন্দ্য। ক্যাশলেস লেনদেনের এই পক্রিয়ায় জাল টাকা ব্যবহারের আশঙ্কা রোধ করবে এবং তাছাড়া সংশ্লিষ্ট অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্মার্ট হাট ছাড়াও গত কয়েক বছরের মতোই এবার উল্লেখযোগ্য সংখ্যক অনলাইনে কোরবানি পশু কেনাবেচা জমে উঠেছে। এখানেও হাজার হাজার পশু কেনাবেচা হবে। এসব অনলাইনেও পশু কেনাবেচায় পেমেন্ট মাধ্যম হিসেবে নগদ গ্রাহকের প্রথম পছন্দ।

আইএইচআর/এমআরএম/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

টনপ্রতি ৫৪০ ডলারের রেশন: অস্ট্রেলিয়ার ফিডলটে ১০০ দিনের গরুতে মাথাপিছু ১৭০ ডলার লোকসান

বিফ সেন্ট্রালের সর্বশেষ ১০০ দিনের গ্রেইনফেড ট্রেডিং বাজেটে কুইন্সল্যান্ডের ডার্লিং ডাউন্সের কাস্টম ফিডলটে এ সপ্তাহে ঢোকা ৪৫০ কেজির একটি ফিডার বাছুরে লোকসান ১৭০ ডলার—ফিডার ৫২০ সেন্ট/কেজি, রেশন ১৫ বছরের সর্বোচ্চের কাছে টনপ্রতি ৫৪০ ডলার, আর ব্রেকইভেন ৯২৬ সেন্টের বিপরীতে ফরোয়ার্ড চুক্তি ৮৭৫ সেন্ট/কেজি।

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

গরু কিনে লাভ হবে কি না—উত্তর আয়ারল্যান্ডের খামারিদের জন্য চারটি হিসাবযন্ত্র আনল সিএএফআরই

উত্তর আয়ারল্যান্ডের কলেজ অব এগ্রিকালচার, ফুড অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজ (CAFRE) অনলাইনে চারটি ক্যালকুলেটর চালু করেছে—স্বল্পমেয়াদি ফিনিশিং, বাছুর থেকে মাংস, ষাঁড়ের মাংস আর ‘রাখব না বেচব’—যাতে খামারি নিজের ক্রয়মূল্য, খাদ্যব্যয় ও মাংসের দামের হিসাব বসিয়ে গরুপ্রতি ও দিনপ্রতি মার্জিন আগেই দেখে নিতে

Agriland২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

দেউলিয়া টুইডডেলস কিনে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় মৌমাছি পালক হলো এগমন্ট হানি

নিউ প্লিমাথের মানুকা মধু রপ্তানিকারক এগমন্ট হানি (Egmont Honey) ১৮ সেপ্টেম্বর তাইহাপের ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মৌমাছি পালন ব্যবসা টুইডডেলস হানির ক্রয় চূড়ান্ত করেছে; তাদের মৌচাক দাঁড়াল ২২ হাজারের বেশি—যখন দেশে নিবন্ধিত মৌচাক ২০১৯-এর ৯ লাখ ১৮ হাজার থেকে নেমে ৪ লাখ ৯০ হাজারের নিচে, আর কাঁচা মানুকা মধুর

Rural News Group২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()