সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

অগ্রহায়ণে নবান্ন উৎসবের দেশে

আজ নতুন ধান ঘরে তোলার শুভক্ষণ। কারণ আজ পহেলা অগ্রহায়ণ। অনেকে এটিকে 'আঘন' মাস বলে থাকেন। গ্রামবাংলায় নানি-দাদিরা এ মাসকে আঘন মাস বা ধান কাটার মাস বলেন। পালিত হয় উৎসব। বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে আছে সেই নবান্ন উৎসব।

ফসল

আজ নতুন ধান ঘরে তোলার শুভক্ষণ। কারণ আজ পহেলা অগ্রহায়ণ। অনেকে এটিকে 'আঘন' মাস বলে থাকেন। গ্রামবাংলায় নানি-দাদিরা এ মাসকে আঘন মাস বা ধান কাটার মাস বলেন। পালিত হয় উৎসব। বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে আছে সেই নবান্ন উৎসব।

অগ্রহায়ণের আভিধানিক অর্থ হলো বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি বা ধান উৎপন্ন হয়। এ মাসে প্রচুর আমন ধান উৎপন্ন হওয়ায় এ মাসেই নবান্ন উৎসব শুরু হয়। ক্ষেত্র বিশেষ কয়েকদিন আগেপিছে ধান কাটা শুরু হলেও মানুষ অগ্রহায়ণ মাসেই নবান্ন উৎসব পালন করে। নবান্ন অর্থ নতুন অন্ন। আমন ধান কেটে নতুন অন্ন ঘরে তোলাকেই নবান্ন বলা হয়ে থাকে।

এটি বাংলাদেশের ঐত্যিবাহী শস্যোৎসব। অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে সেই চাল প্রস্তুত করে প্রথম রান্নার উৎসব এটি। অনেকেই অগ্রহায়ণের দ্বিতীয় দিনের মধ্যেই চাল প্রস্তুত করেন। গ্রামে গ্রামে এই চাল দিয়ে রান্না হয় গুড়ের পায়েস অথবা ক্ষির। আত্মীয়-স্বজনদের দাওয়াত দিয়ে একে অপরের আতিথেয়তা রক্ষা করে।

আরও পড়ুন: নন্দীগ্রামে ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন

সোনাতলার প্রবীণ ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্মৃতি চারণ করে বলেন, 'ছোটবেলায় অগ্রহায়ণ মাসের প্রথম শুক্রবার মসজিদে যাওয়া কোনোভাবেই মিস করিনি। কারণ নবান্ন উৎসবে গ্রামের অনেক মানুষই মসজিদে ক্ষির দিতো। নামাজ শেষে মসজিদের উঠানেই কলাপাতায় করে চেটেপুটে খেতাম। তবে এখন তা আর দেখা যায় না। কালের পরিক্রমায় তা আজ হারাতে বসেছে।'

শামীম রেজা বলেন, 'আগে আমন ধান কাটতে গ্রামের যুবকরা দলবেঁধে মাঠে যেতাম। গান গাইতাম আর ধান কাটতাম। ধান কাটার পরে তা বিক্রি করে শীতের সোয়েটার, জামা কিনতাম। এখন তো গ্রামে এ দৃশ্য দেখাই যায় না।'

এ মাসে মেয়ে-জামাইকে নিমন্ত্রণ করা হয়। মেয়েকে বাপের বাড়িতে 'নাইওর' আনা হয়। গ্রামে গ্রামে উৎসবের আমেজ বয়ে যায়। তখন নানা ধরনের দেশীয় নৃত্য, গান, লাঠিখেলা, বাউল গান, নাগরদোলা, বাঁশি, শখের চুড়ি, খই, মোয়ার পসরা বসে গ্রাম্য মেলায়। আধুনিকতার ছোঁয়ায় সেসব অনেকটাই হারাতে বসেছে। তারপরও যতটুকুই পালিত হচ্ছে, বাঙালির সংস্কৃতিকেই জানান দিচ্ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
এগ্রোবিজ

ছয় মাস পর চালু হয়ে দুই দিনেই আবার বন্ধ সিইউএফএলের ইউরিয়া উৎপাদন

আরসি পাম্পের সিল লিকেজ ও গ্যাসের চাপ কম থাকায় শনিবারের আগে উৎপাদন সম্ভব নয়; দিনে ১ হাজার ১০০ টন সক্ষমতার কারখানাটি ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন করেছে মাত্র ৬৫ হাজার টন।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

তরুণ প্রজন্মকে কৃষিতে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি কৃষি। কিন্তু জলবায়ু পরিবর্তন, কৃষিজমি কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক সংকট, পানির সংকট, মাটির অবক্ষয়, রোগবালাই, বাজারের অনিশ্চয়তা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ, সব মিলিয়ে প্রচলিত কৃষি ব্যবস্থার সামনে এখন বড় ধরনের পর

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()