সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৩%বাতাস কিমি/ঘ

রাজবাড়ীতে বেড়েছে সরিষা চাষ, বাম্পার ফলনের আশা

রাজবাড়ীর বিস্তৃর্ণ এলাকায় চাষ হয়েছে সরিষা। ফলে হলুদ ফুলে প্রকৃতি যেন সেজেছে অপরূপ সৌন্দর্য নিয়ে। হলুদ ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়তই কালুখালীর রতনদিয়ার মুড়ারিখোলা পদ্মার শাখা নদীর পারে আসছেন প্রকৃতিপ্রেমীরা, কাটাচ্ছেন প্রিয় মুহূর্ত। অনেকে আবার ধারণ করছেন ক্যামেরা বা মোবাইল ফোনে।

ফুল

রাজবাড়ীর বিস্তৃর্ণ এলাকায় চাষ হয়েছে সরিষা। ফলে হলুদ ফুলে প্রকৃতি যেন সেজেছে অপরূপ সৌন্দর্য নিয়ে। হলুদ ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়তই কালুখালীর রতনদিয়ার মুড়ারিখোলা পদ্মার শাখা নদীর পারে আসছেন প্রকৃতিপ্রেমীরা, কাটাচ্ছেন প্রিয় মুহূর্ত। অনেকে আবার ধারণ করছেন ক্যামেরা বা মোবাইল ফোনে।

এদিকে সরিয়া চাষে খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় এ বছর বেড়েছে আবাদ। তবে মৌমাছি না থাকায় ফলন কমের আশঙ্কা করছেন চাষিরা। জেলার কালুখালীর রতনদিয়া মুড়ারিখোলা, হরিণবাড়ীয়াসহ প্রতিটি উপজেলার ফসলের মাঠে এখন শোভা পাচ্ছে সরিষা ফুল। খরচের তুলনায় কয়েকগুণ লাভজনক সরিষা চাষ। ফলে দিন দিন বাড়ছে সরিষার আবাদ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে প্রায় ৬ হাজার ৬০০ হেক্টর জমিতে। গত বছর আবাদ হয়েছিল ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে।

আরও পড়ুন: জয়পুরহাটে সরিষার বাম্পার ফলনের আশা

ঘুরতে আসা শামীম ও এনামুল বলেন, 'আমরা প্রফেশনাল ফটোগ্রাফার না, শখ করে ফটো তুলি। এত সুন্দর দৃশ্য স্মৃতি হিসাবে ধরে রাখতে বন্ধু ও ভাইদের সঙ্গে ছবি তুলতে এসেছি। খুব ভালো লাগছে। ছবিগুলোও সুন্দর হচ্ছে।'

প্রকৃতিপ্রেমী মিন্টু হাসান, তানভীর ও মেহরাব হোসেন বলেন, 'মাঠজুড়ে সরিষার হলুদ ফুলের দৃশ্য দেখার জন্য এসেছি। অনেক সুন্দর জায়গা। একটি বাঁশের সাঁকো এখনকার প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।'

সরিষা চাষি আব্দুর রাজ্জাক খান, সুবল চন্দ্র প্রামাণিক এবং জিন্দার খা বলেন, 'এখানে অনেক সরিষা হয়। এবার অন্য বছরের চেয়ে একটু খরচ বেশি পড়েছে। ফুলও অনেক দেখা যাচ্ছে। মৌমাছি না থাকায় ফলন ভালো হবে না। সরিষা ফুল দেখতে লোকজন আসে। ঘুরে ঘুরে দেখে আর ছবি তোলে। আমাদের ভালোই লাগে।'

আরও পড়ুন: সরিষা ক্ষেতে মৌ-বক্স, আহরণ হবে দেড়শ টন মধু

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচারক আবুল কালাম আজাদ বলেন, 'রাজবাড়ীতে সরিষার আবাদ বৃদ্ধির জন্য কাজ করছি। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছি। সরিষার রোগবালাইও কম হয়।'

রুবেলুর রহমান/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

ধানমন্ডিতে বনসাই প্রদর্শনী: অর্ধশতাব্দী বয়সী কামিনীর দাম ৬ লাখ টাকা

বাংলাদেশ বনসাই সোসাইটির ২৫তম বার্ষিক প্রদর্শনীতে ৫০০ টাকা থেকে ৬ লাখ টাকা দামের তিন শতাধিক বনসাই ঠাঁই পেয়েছে; আয়োজকেরা বলছেন, দেশে বনসাই এখনো শখের গণ্ডিতেই, পেশা হয়ে ওঠেনি।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

রমনায় একটিই গাছ: দুষ্প্রাপ্য ইয়েলো ট্রাম্পেট ভাইনে শরতেও ফুল

ব্রাজিল-বলিভিয়া-প্যারাগুয়ের আদি বাসিন্দা ইয়েলো ট্রাম্পেট ভাইন বাংলাদেশে দুষ্প্রাপ্য; রমনা উদ্যানের নার্সারিতে একটিমাত্র গাছে শরতেও ফুল ফুটছে, অথচ কাটিং ও গুটিকলমে সহজেই এর চারা করা যায়।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

ঘরের বাতাস পরিষ্কার রাখে যে গাছ: পিস লিলি

কম আলোতেও বেড়ে ওঠা পিস লিলি অন্দরসজ্জায় জনপ্রিয়; নাসার গবেষণা বলছে, এটি ঘরের বাতাস থেকে বেনজিন ও ফরমালডিহাইডের মতো টক্সিন দূর করে।

সমকাল১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()