সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৯%বাতাস ৫ কিমি/ঘ

আলুর লোকসান থেকে বেরিয়ে আসতে লাউ চাষে মুন্সিগঞ্জের কৃষক

আলুতে টানা লোকসান গুনে বাধ্য হয়ে লাউ চাষে ঝুকছেন দেশের সবচেয়ে বড় আলু চাষ এলাকা মুন্সিগঞ্জের কৃষক। শত শত বিঘার লাউয়ের মাচা পাল্টে দিয়েছে এ মৌসুমের মাঠের চিত্র।

আলুতে টানা লোকসান গুনে বাধ্য হয়ে লাউ চাষে ঝুকছেন দেশের সবচেয়ে বড় আলু চাষ এলাকা মুন্সিগঞ্জের কৃষক। শত শত বিঘার লাউয়ের মাচা পাল্টে দিয়েছে এ মৌসুমের মাঠের চিত্র।

বর্ষা শেষে ডোবা জমিতে ভাসমান ক্ষেত তৈরি করে লাউ চারা রোপনের পদ্ধতিটি ছিল দক্ষিণাঞ্চলের, টেলিভিশনে দেখা সেই পদ্ধতি মুন্সিগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নে নিয়ে আসেন কৃষক হাকিম দেওয়ান। এখন ভাসমান ক্ষেতই পরিণত হয়েছে বিঘার পর বিঘা লাউ মাচায়। অগ্রহায়ণের আলু রোপনের সেই গেরুয়া ক্ষেত পরিণত হয়েছে সতেজ সবুজে।

বছরের পর বছর লোকসান গুনে আলু চাষীরা এবার ক্ষ্যান্ত দিয়েছেন। হাকিম দেওয়ানের দেখাদেখি বিনিয়োগ করেছেন লাউ চাষে। জেলাব্যাপী ২’শ হেক্টরে এবার ছড়িয়েছে লাউ চাষ।

কৃষকের ক্ষেত থেকেই লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। এক মৌসুমেই লাখের অংক গুনছেন অনেক কৃষক।

কৃষি বিভাগের হিসেবে, লাউ চাষ করে আলুর তুলনায় তিনগুণ বেশি লাভবান কৃষক।

কৃষক বলছেন, লাভের সম্ভাবনা দেখলে নতুন যেকোনো প্রযুক্তি বা পদ্ধতি গ্রহণে প্রস্তুত তারা।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

নোনা মাটির শ্যামনগরে আঙিনায় পুকুর কেটে বৃষ্টির পানি, ১২ পদ্ধতিতে সবজি ফলাচ্ছেন নারীরা

সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রশিক্ষণ নিয়ে দিপীকা রাণীরা মাচা, বেড, মালচিং, বস্তা, ভার্টিক্যাল টাওয়ার আর ড্রিপ সেচে সবজি চাষ করছেন; সঙ্গে জৈব সার, জৈব বালাইনাশক আর আলোর ফাঁদ।

বার্তা২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছায়াতেও ফলে, বাঁচে ১০-১২ বছর: শফিক বিপ্লবের বন্য নয়ন মরিচের আট হাজার চারা

উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুর রহমান বন থেকে সংগ্রহ করা এক জাতের বন্য মরিচের চারা ছাদবাগানি ও আঙিনার চাষিদের কাছে পাঠাচ্ছেন; তবে ফলন ও আয়ুর দাবি এখনো তাঁর নিজের পর্যবেক্ষণ।

জাগো নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

এক বছরে পেঁয়াজ বেড়েছে প্রায় ৬ লাখ টন, আলু কমেছে ৩ লাখ টন: বিবিএস

বিবিএসের কৃষি বিভাগের ত্রৈমাসিক প্রতিবেদনে ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ, আমন, রসুন, শীতকালীন মরিচ, ভুট্টা ও সয়াবিনের উৎপাদন বেড়েছে, কমেছে আলু ও গম।

প্রথম আলো২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)