সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

এক লাখ গাছ লাগানোর কার্যক্রম উদ্বোধন করলেন এমপি নদভী

চট্টগ্রামের লোহাগাড়ায় এক লাখ গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

পরিবেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক লাখ গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

বুধবার (১২ জুলাই) সকালে উপজেলা পাবলিক হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মাঝে প্রায় ৪০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. নদভী বলেন, আমাদের পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। বনায়ন বাড়াতে হবে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। দেশ সবুজ রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে।

ইউএনও শরীফ উল্যাহ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই পরিবেশ রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি একটি কাজ।

উদ্বোধনী দিনে প্রায় ৪০ হাজার চারা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মৌসুমে পর্যায়ক্রমে এক লাখ চারা বিতরণ ও রোপণ কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি জানান।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

ইকবাল হোসেন/বিএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()