সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মৌলভীবাজারে কমেছে নদ-নদীর পানি, উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি

মৌলভীবাজারে কমছে নদ-নদীর পানি। এতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। তবে পানি কমার সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত চারদিন ধরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় জেলায়।

পরিবেশ

মৌলভীবাজারে কমছে নদ-নদীর পানি। এতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। তবে পানি কমার সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত চারদিন ধরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় জেলায়।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে নদ-নদীর পানি কমতে শুরু হলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে থাকে। তবে বন্যা পানি কমে আসলেও দুর্ভোগ কমেনি বন্যাকবলিত এলাকায়। বিশেষ করে পানিবাহিত নানা রোগের দেখা দিয়েছে।

জানা গেছে, টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে মনু ও ধলাই নদী ভেঙে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলা বন্যায় প্লাবিত হয়। বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও ডুবে যায়। ফলে অনেক পরিবারে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। এসব এলাকায় বন্যা কমার পর নতুন করে দেখা দিয়েছে পানিবাহিত রোগের দেখা। বিশেষ করে ডায়রিয়া, ডিসেন্ট্রি, সর্দি-জ্বর ও এলার্জি রোগে আক্রান্ত হচ্ছেন সকল বয়সী মানুষেরা।

রোববার (১২ জুলাই) সরেজমিনে জেলার বন্যা কবলিত এলাকায় গিয়ে জানা গেছে, মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙনে কারণে গত বৃহস্পতিবার থেকে জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েন। আশ্রয়কেন্দ্রে ২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তবে গতকাল শনিবার থেকে পানি কমতে শুরু হলে বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগের দেখা দেয়। বিশুদ্ধ পানি ও খাবার সংকটের কারণে ডায়রিয়া, ডিসেন্ট্রি, সর্দি-জ্বর ও এলার্জি রোগে আক্রান্ত হচ্ছেন মানুষেরা।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বন্যায় আক্রন্ত জুয়েল মিয়া, মতিন, ছাদিক মিয়া বলেন, দুই দিন পানির নিচে থাকার পর গতকাল রাতে পানি কমেছে। তবে পানি কমার পর নতুন করে রোগে আক্রান্ত হচ্ছেন মানুষেরা। আমাদের পরিবারের কারো জ্বর উঠেছে আবার কারো ড্রাইরিয়া হচ্ছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, বন্যা কবলিত এলকায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। একই সাথে পর্যাপ্ত ওষুধ মজুত করা আছে। যাতে সবাই পানিবাহিত রোগোর চিকিৎসা নিতে পারেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বন্যার্তদের জন্য ইতোমধ্যে খাবার, চাল ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা কবলিত প্রতিটি এলাকায় মেডিকেল টিম গঠন করা হয়েছে।

মাহিদুল ইসলাম/এনএইচআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()