সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষকেরা। এতে দিন দিন চাষের পরিধি বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকায় এসব তরমুজ আবাদ করা হয়েছে। এরই মধ্যে জমি থেকে ফলন তুলে বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি তরমুজ পাইকারি বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। প্রতিটি তরমুজ দেড় থেকে ৬ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। ত

ফল

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষকেরা। এতে দিন দিন চাষের পরিধি বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকায় এসব তরমুজ আবাদ করা হয়েছে। এরই মধ্যে জমি থেকে ফলন তুলে বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি তরমুজ পাইকারি বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। প্রতিটি তরমুজ দেড় থেকে ৬ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। তরমুজ চাষে নেওয়া হয়েছে মালচিং ও অর্গানিক পদ্ধতি। গ্রীষ্মকালীন তরমুজ চাষে সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় গত বছর প্রথমবারের মতো ৮ জন কৃষকের মাধ্যমে ১ একর জমিতে পরীক্ষামূলক গ্রীষ্মকালীন তরমুজ চাষ করা হয়। স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) আওতায় ৫০ শতক জমিতে প্রদর্শনী করা হয়। এবার চাষ হয়েছে ৩ একর জমিতে। আগামীতে আরও বাড়বে বলে আশাবাদী কৃষি বিভাগ।

সরেজমিনে জানা গেছে, চাষ করা তরমুজ ক্ষেতগুলোয় নেওয়া হয়েছে অর্গানিক ও মালচিং পদ্ধতি। পোকামাকড় দমনে ব্যবহার করা হচ্ছে ফেরোমন ফাঁদ ও ইয়েলো কার্ড। গাছে ঝুলছে ইয়েলো কিং, ব্ল্যাকবেবি, রবি, সূর্যডিম, স্মার্টবয়েজ, ল্যান্ডফাই জাতের তরমুজ। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়, ইছাখালী ইউনিয়নের চরশরত ও খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া এলাকায় এ তরমুজ চাষ করা হয়েছে। তরমুজের পরিচর্যা করার জন্য দেওয়া হয়েছে মালচিং পেপার। ওপরে মাচা দিয়ে ফল প্যাকেট করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এসব তরমুজের ভেতরের অংশ লাল হয় এবং খেতেও বেশ সুস্বাদু।

মসজিদিয়া এলাকায় কৃষক ইকবাল হোসেন ৫০ শতক, আবু নাছের ও মোহাম্মদ লিটন ৩৫ শতক, বেচুমিয়া ৩৫ শতক, মো. ইউসুফ ৩৫ শতক, শাহেদুল ইসলাম শাহেদ ৪০ শতক, আব্দুল কুদ্দুস ১৫ শতক ও মোহাম্মদ হেলাল ১৫ শতক জমিতে তরমুজ চাষ করেছেন।

চাষি ইকবাল হোসেন বলেন, 'আমি ৫০ শতক জমিতে তরমুজ চাষ করেছি। এতে ১ লাখ ৪০ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে প্রায় ৪ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবো। স্থানীয় বাজারের পাশাপাশি চট্টগ্রাম শহরের ফলণ্ডিতে তরমুজ পাঠানো হয়। গত বছর প্রথমবারের মতো তরমুজ চাষ করে প্রায় ২ লাখ টাকা লাভ হয়েছে। গত বছর ২ জাতের তরমুজ চাষ করলেও এবার ৫ জাতের চাষ করেছি। আমার দেখাদেখি আরও ৬ জন প্রথম তরমুজ চাষ করেছেন।'

চাষি মোহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ বলেন, 'ইকবালকে দেখে আমি ৪০ শতক জমিতে তরমুজ চাষ করেছি। ফলন বাজারে বিক্রি হচ্ছে। প্রতিটি তরমুজের বর্তমান ওজন দেড় থেকে ৬ কেজি। প্রতি কেজি তরমুজ পাইকারি বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। কম খরচ ও পরিশ্রমে তরমুজ চাষ করে ভালো লাভ পাওয়া যাচ্ছে। এটি যেমন রসালো; তেমনই সুমিষ্ট।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'উপজেলায় এবার ৩ একর জমিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করা হয়েছে। বীজ, মালচিং পেপার, প্রশিক্ষণ দিয়ে সার্বিক সহযোগিতা করা হয়েছে। কৃষি অফিস থেকে সবগুলো ক্ষেত সার্বক্ষণিক মনিটরিং করা হয়। এখানকার মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। দাম ভালো পাওয়ায় ক্রমান্বয়ে চাষের পরিধি বাড়ছে। আগামীতে আরও বাড়বে বলে আশাবাদী।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
মিরসরাইয়ে তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের | দা এগ্রো নিউজ