সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

বন ও জীববৈচিত্র্য রক্ষায় কর্মকর্তাদের আত্মনিয়োগের তাগিদ মন্ত্রীর

বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের লক্ষ্য বাস্তবায়নে বন কর্মকর্তাদের আত্মনিয়োগ করার তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

পরিবেশ

বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের লক্ষ্য বাস্তবায়নে বন কর্মকর্তাদের আত্মনিয়োগ করার তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সার্বিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে আত্মনিয়োগ করতে হবে নবীন বন কর্মকর্তাদের।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ৩৮তম বিসিএস (বন) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত সহকারী বন সংরক্ষকদের জন্য চট্টগ্রাম বন একাডেমিতে অনুষ্ঠিত দুই মাসব্যাপী 'ওরিয়েন্টেশন কোর্স'র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ২০৩০ সালের মধ্যে ব্যাপক বনায়নের মাধ্যমে দেশের মোট ভূমির ১৬ শতাংশ বনাচ্ছাদনে উন্নীত করা এবং ২০২৫ সালের মধ্যে বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ ২৪ শতাংশে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলে বনের অবক্ষয় ও উজাড় প্রতিরোধে সরকারের নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বনমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন নিয়োগ পাওয়া সহকারী বন সংরক্ষকদের এ 'ওরিয়েন্টেশন কোর্স'র মাধ্যমে লব্ধ জ্ঞান বন ব্যবস্থাপনা বিষয়ে পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি যুগোপযোগী বন ব্যবস্থাপক হিসেবে বনজ সম্পদ রক্ষণাবেক্ষণ ও ফরেস্ট্রি সেক্টরের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরী ভূমিকা রাখবে।

তিনি বলেন, নতুন সহকারী বন সংরক্ষকদের আধুনিক বন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ নিশ্চিত করে 'ডিজিটাল বাংলাদেশ'র অগ্রযাত্রায় শামিল হতে হবে। প্রাপ্ত জ্ঞান ও দিকনির্দেশনার আলোকে মেধা, জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার গৃহীত নীতিমালা ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক (শিক্ষা ও প্রশিক্ষণ উইং) মো. মঈনুদ্দিন খান এবং ফরেস্ট একাডেমি, চট্টগ্রামের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠান শেষে পরিবেশমন্ত্রী ২১ জন নবনিযুক্ত সহকারী বন সংরক্ষকের মাঝে সনদপত্র এবং মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

এমইউ/এমকেআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()