সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

পরিযায়ী পাখিতে মুখরিত ফরিদপুরের পাট গবেষণা কেন্দ্রের মাঠ

প্রতিবারের মতো এবার শীতেও পরিযায়ী পাখিদের কলরবে মুখরিত ফরিদপুরের পাট গবেষণা কেন্দ্রের মাঠ। বিভিন্ন প্রান্ত থেকে আসা পাখি আর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছে দর্শনার্থীরা।

পরিবেশ

প্রতিবারের মতো এবার শীতেও পরিযায়ী পাখিদের কলরবে মুখরিত ফরিদপুরের পাট গবেষণা কেন্দ্রের মাঠ। বিভিন্ন প্রান্ত থেকে আসা পাখি আর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছে দর্শনার্থীরা।

পাখিদের কলকাকলিতে মুখরিত পুরো এলাকা। পাখি প্রেমিকরা পাখিগুলোকে একনজর দেখার জন্য ছুটে আসেন দূরদূরান্ত থেকে।

পাট গবেষণা কেন্দ্রের মাঠ ঘুরে দেখা যায়, ঝাঁকে ঝাঁকে উড়ছে পরিযায়ী পাখির দল। পাখিদের মুহুর্মুহু কলতানে পুরো এলাকা যেন এক পাখির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সারাদিন মাঠে থাকলেও সন্ধ্যা নামলেই পুকুরপাড়ে গাছে আশ্রয় নেয় এসব পাখি। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় খাবারের সন্ধানে পাট গবেষণা কেন্দ্রের মাঠের ফসলি জমিতে ভিড় জমায় তারা।

স্থানীয় বাসিন্দা মাসুদ শেখ জাগো নিউজকে বলেন, শীতের শুরু থেকে ঝাঁকে ঝাঁকে অনেক পরিযায়ী পাখি আসছে। প্রতিদিন অনেক মানুষ আসেন পরিযায়ী পাখি দেখার জন্য। আবার রাতে দিনে পাখি শিকারিরাও আসেন। আমরা তাদের বাঁধা দেই কারণ পরিযায়ী পাখিরা আমাদের এখানে আসে অতিথি হয়ে। ইউএনও পরিদর্শন করে গেছেন কয়েকবার। তিনি আমাদের দেখাশোনা করতে বলেছেন, যেন পাখি শিকারিরা পাখি শিকার করতে না পারে।

সালথা থেকে পাখি দেখতে আসা সুরভী পারভীন জাগো নিউজকে বলেন, শুধু পরিযায়ী পাখির নামই শুনেছি কিন্তু দেখা হয়নি। এখানে অতিথি পাখি আসছে শুনে দেখতে এসেছি। এখানে এসে মনটা ভরে গেলো।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী জাগো নিউজকে বলেন, আমার অফিসের সামনেই পাট গবেষণা কেন্দ্রের মাঠে অসংখ্য পরিযায়ী পাখির আগমন ঘটেছে। পরিযায়ী পাখিগুলো ছোট সরালি জাতের। কয়েক বছর ধরে এখানে শীত মৌসুমে পরিযায়ী পাখিরা আসে। আমি কয়েকবার পরিদর্শন করেছি। স্থানীয়দের পাখিগুলোর দেখভাল করতে বলা হয়েছে। পাখি শিকারিদের দেখলেই আমাকে খবর দেওয়ার কথা বলেছি।

তিনি আরও বলেন, পরিযায়ী পাখিদের আবাসস্থলে যেন কোনো সমস্যা না হয় সেজন্য ওই এলাকার নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। পাখি শিকারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছি।

এন কে বি নয়ন/জেএস/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

রোমে এফএওর ওয়ান হেলথ সম্মেলনে পরিবেশমন্ত্রী: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্য আলাদা নয়

এফএও সদর দপ্তরে ২১-২৩ সেপ্টেম্বরের ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আবদুল আউয়াল মিন্টু বলেন, গঙ্গা বদ্বীপে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত; বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন করা হয়েছে এবং রোমের অভি

চ্যানেল আই অনলাইন২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()