সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মেসির প্রিয় খাবার মিলানেসা নাপোলিটানা, রইলো রেসিপি

বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি মাঠে যেমন অসাধারণ নৈপুণ্যের জন্য পরিচিত, তেমনি মাঠের বাইরের জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। তার প্রিয় খাবার কী, অবসর সময়ে কী করেন কিংবা কোন ধরনের খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন-এসব জানতে আগ্রহী থাকেন কোটি কোটি সমর্থক।

রান্নাবান্না

বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি মাঠে যেমন অসাধারণ নৈপুণ্যের জন্য পরিচিত, তেমনি মাঠের বাইরের জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। তার প্রিয় খাবার কী, অবসর সময়ে কী করেন কিংবা কোন ধরনের খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন-এসব জানতে আগ্রহী থাকেন কোটি কোটি সমর্থক।

মেসির পছন্দের খাবারের তালিকায় বিশেষ জায়গা দখল করে আছে আর্জেন্টিনার জনপ্রিয় ঐতিহ্যবাহী পদ মিলানেসা নাপোলিটানা। মচমচে ব্রেডক্রাম্বে মোড়ানো মাংসের ওপর টমেটো সস, গলানো চিজ এবং সুস্বাদু টপিংসের সংমিশ্রণে তৈরি এই খাবারটি শুধু আর্জেন্টিনাতেই নয়, বিশ্বজুড়েই বেশ জনপ্রিয়। যদি আপনিও মেসির প্রিয় খাবারের স্বাদ নিতে চান, তবে জেনে নিন ঘরেই সহজে তৈরি করার রেসিপি।

প্রথমে মাংসের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লবণ, গোলমরিচ ও রসুন বাটা মাখিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। অন্যদিকে একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। অন্য একটি পাত্রে ময়দা এবং আরেকটিতে ব্রেডক্রাম্ব রাখুন। প্রথমে মাংস ময়দায় গড়িয়ে নিন। এরপর ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে ভালোভাবে কোট করুন।

এবার কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে মাংসগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হলে টিস্যুর ওপর রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। একটি বেকিং ট্রেতে ভাজা মাংস রাখুন। প্রতিটি টুকরোর ওপর টমেটো সস ছড়িয়ে দিন। এরপর মোজারেলা চিজ, টমেটোর স্লাইস এবং সামান্য ওরেগানো ছড়িয়ে দিন।

১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে থেকে গরম করা ওভেনে ৮ থেকে ১০ মিনিট বেক করুন। চিজ পুরোপুরি গলে গেলে বের করে নিন। ওভেন না থাকলে ঢাকনা দেওয়া ননস্টিক প্যানে অল্প আঁচে কয়েক মিনিট রেখে চিজ গলিয়ে নিতে পারেন।

মিলানেসা নাপোলিটানা সাধারণত ম্যাশড পটেটো, ফ্রেঞ্চ ফ্রাই, সালাদ বা ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। অনেকেই এর সঙ্গে লেবুর রস ছিটিয়ে খেতে পছন্দ করেন, যা স্বাদ আরও বাড়িয়ে দেয়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()