সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ক্লাস শুরুর আগে ১১ হাজার বৃক্ষরোপণ করবেন মেডিকেল শিক্ষার্থীরা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে রোববার (৩ মে)। এ প্রোগ্রাম শুরুর আগেই মেডিকেলে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন। এতে ক্লাসে বসার আগেই ১১ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করবেন তারা। ‌'একজন শিক্ষার্থী, একটি বৃক্ষরোপণ' কর

পরিবেশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে রোববার (৩ মে)। এ প্রোগ্রাম শুরুর আগেই মেডিকেলে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন। এতে ক্লাসে বসার আগেই ১১ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করবেন তারা। ‌'একজন শিক্ষার্থী, একটি বৃক্ষরোপণ' কর্মসূচির আওতায় এ কাজ করবেন তারা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৩ মে সকাল ৯টায় দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে একসঙ্গে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশের ১১২টি মেডিকেল কলেজ কেন্দ্রীয় অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যুক্ত থাকবে। এতে অংশ নেবেন নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে কলেজগুলো নিজস্বভাবে ওরিয়েন্টেশন শেষ করবে।

এদিকে, একই দিনে 'একজন শিক্ষার্থী, একটি বৃক্ষরোপণ' কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছের চারা রোপণ করবেন। ফলে সারাদেশ ১১ হাজারেরও বেশি বৃক্ষরোপণ সম্পন্ন হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় এক লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে ৩৭টি সরকারি মেডিকেলে পাঁচ হাজার ১০০ জন এবং ৭৫টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ২৭৮ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()