সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস ৬ কিমি/ঘ

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গাছ লাগানোর আহ্বান মেয়র রেজাউলের

জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

এসময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সম্ভাব্য প্রতিটি স্থানে গাছ লাগাবো। আজ রেড ক্রিসেন্ট তিন হাজার গাছের চারা বিতরণ করার মাধ্যমে সবুজায়ন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলজ, ওষুধি বৃক্ষসমূহ রোপণ করে আমরা উপকার পেতে পারি।

এ কার্যক্রম উদ্বোধন করেন সোসাইটির ট্রেজারার এম এ সালাম। চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন।

চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মো. মোশরাফুল হক চৌধুরী, মো. ইমতিয়াজ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানসহ বিভিন্ন স্কুল-কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

ইকবাল হোসেন/এমকেআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

আফতাবনগরের কাশবনে লাল মুনিয়া, পাখির হাটে বিক্রি নিয়ে সতর্কবার্তা

অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান দেশ রূপান্তরে লিখেছেন, শরতে বালু নদীর তীরের কাশবনে বাসা বাঁধতে আসে 'লাল্টু' বা লাল মুনিয়া; অথচ বন্য পাখি ধরা ও বিক্রি দেশে দণ্ডনীয় অপরাধ।

দেশ রূপান্তর২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

দুই মাস বৃষ্টি নেই, নোয়াখালীতে ফেটে চৌচির আমনখেত, শুকিয়ে যাচ্ছে ধান

মৌসুমের শুরুতে অতিবৃষ্টিতে এক মাস পিছিয়ে যাওয়া আমন এখন খরায় পুড়ছে; সুবর্ণচর, সদর ও কোম্পানীগঞ্জে কয়েক হাজার একরের ধানগাছ ফলন আসার আগেই শুকিয়ে গেছে।

আজকের পত্রিকা২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

ভূগর্ভস্থ পানি আমানত, যথেচ্ছ উত্তোলন ও অপচয় নয়: কোরআন-হাদিসের আলোকে

দেশ রূপান্তরে মুফতি মুহাম্মদ আনিসুর রহমান রিজভী কোরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, সেচ, পানীয় ও অজুতে সংযম, পুনর্ভরণ আর জলাশয় রক্ষা মুসলিমের দায়িত্ব।

দেশ রূপান্তর২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)