সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

কোরবানির চামড়া মসজিদ-মাদরাসায় দান করছেন অনেকে

জাকাতের মতো কোরবানির পশুর চামড়ার বিক্রিত মূল্য দান করার রীতি রয়েছে। এমন পরিস্থিতিতে মসজিদ ও মাদরাসায় চামড়া দান করছেন অনেকে।

লাইভস্টক

জাকাতের মতো কোরবানির পশুর চামড়ার বিক্রিত মূল্য দান করার রীতি রয়েছে। এমন পরিস্থিতিতে মসজিদ ও মাদরাসায় চামড়া দান করছেন অনেকে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সকাল থেকে শুরু হয়েছে গরু ও ছাগল কোরবানি। কোরবানির পর চামড়া সংগ্রহ করছেন বিভিন্ন মাদরাসার ছাত্ররা। বিভিন্ন মসজিদ ও মাদরাসার সামনে অস্থায়ী বাশেঁর সামিয়ানা টানানো হয়েছে বাসা বাড়ি থেকে সংগ্রহ করা চামড়া রাখার জন্য। কোনো কোনো মাদরাসা থেকে সংগ্রহ করা চামড়া ট্রাকে ভর্তি করে নেওয়া হচ্ছে সাভারের ট্যানারিতে।

রাজধানীতে মিরপুরের পল্লবী, কালশী, মিরপুর ১২ নাম্বার ঘুরে এমন চিত্র দেখা যায়।

মিরপুর ১২ নাম্বার আল জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম মাদরাসার সামনে অস্থায়ী সামিয়ানা টানানো হয়েছে চামড়া সংগ্রহের জন্য। ভ্যান ও রিকশাযোগে মাদরাসা শিক্ষার্থীরা চামড়া সংগ্রহ করে আনছেন।

জানতে চাইলে বেলা সাড়ে ১১টায় মাদরাসার প্রিন্সিপাল সাইফউজ্জামান বলেন, এবার কোরবানি কম হয়েছে। চামড়া আসছেও কম, গত ঈদেও এই সময় ৭০০-৮০০ চামড়া জমা হয়। আগের বছর কোরবানির ঈদেও এমন চামড়া জমা হয়েছে বেলা ১১টা, সাড়ে ১১টার মধ্যে। তবে এবার চামড়া আসছে কম, আজ মাত্র ৪০০ চামড়া এসেছে।।আপনি লাইনে লাইনে ঘুরেন, দেখবেন এবার কোরবানি কম হয়েছে।

পল্লবী এলাকা ঘুরে দেখা যায়, মাদরাসার ছাত্ররা ভ্যানে করে চামড়া সংগ্রহ করছে। কোনো ভ্যানে ৪ পিস কোনো ভ্যানে ৫ পিস চামড়া।

আরও পড়ুনঈদের প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

মাদরাসা ছাত্র সাইমুম বলেন, আগের ঈদে কিছুক্ষণ পরপর ভ্যান ভরে যেত। এক লাইন থেকেই ৭-৮ পিস চামড়া পাওয়া যেত। তবে এবার একটু কম। মানুষ কোরবানি কম করেছে, অনেকে একের অধিক কোরবানি করতো সেই সংখ্যাও কম।

ইসলামিক স্কলারদের অভিমত অনুযায়ী, জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের চামড়ার বিক্রিত মূল্য দান করতে হবে। সুযোগ থাকলে নিজের গরিব আত্মীয়দের দিতে হবে। এতে দু'টি উপকারিতা প্রথমত, দান করার সওয়াব ও দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব। অনুরূপভাবে মাদরাসার এতিম-গরিব শিক্ষার্থীদেরও দেওয়ার কথা বলেন অনেকে। এখানেও দুই ধরনের সওয়াব হয়। প্রথমত, দানের সওয়াব ও দ্বিতীয়ত, ইলমে দ্বীন শিক্ষাদানে সহযোগিতার সওয়াব।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()