সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

গরমে প্রাণ জুড়াবে ম্যাংগো পুডিং

চলছে আমের মৌসুম। এখনই সময় আম দিয়ে মজাদার সব পদ তৈরি করার। পাকা আমের বিভিন্ন ধরনের সুস্বাদু পদের মধ্যে ম্যাংগো পুডিং অন্যতম। এই ডেজার্ট দেখলে সবার জিভেই পানি চলে আসে।

ফল

চলছে আমের মৌসুম। এখনই সময় আম দিয়ে মজাদার সব পদ তৈরি করার। পাকা আমের বিভিন্ন ধরনের সুস্বাদু পদের মধ্যে ম্যাংগো পুডিং অন্যতম। এই ডেজার্ট দেখলে সবার জিভেই পানি চলে আসে।

এখন যেহেতু আমের সময়, তাই চাইলে খুব সহজেই হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারে ম্যাংগো পুডিং। ডিম ছাড়াও এই পুডিং তৈরি করা যায়। জেনে নিন সহজ রেসিপি-

আরও পড়ুন: আমের পায়েস তৈরির সহজ রেসিপি

উপকরণ

১. পাকা আম ১টি (টুকরো করে কাটা)২. আগার আগার পাউডার ২ টেবিল চামচ (পরিবর্তে জেলেটিনও ব্যবহার করা যাবে)৩. তরল দুধ ১/৪ ও ৩ কাপ৪. চিনি আধা কাপ৫. গুঁড়া দুধ আধা কাপ ও৬. পেস্তা ও কাঠবাদাম কুচি পরিমাণমতো।

আরও পড়ুন: ঝটপট আমের মোরব্বা তৈরির রেসিপি

পদ্ধতি

প্রথমেই আগার আগার বা জেলেটিন গুঁড়ার সঙ্গে জ্বাল দেওয়া এক কাপের ১/৪ পরিমাণ তরল দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ব্লেন্ডারে কেটে রাখা পাকা আমের টুকরো ও ৩ কাপ পরিমাণ জ্বাল দেওয়া দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

একটি প্যানে আমের মিশ্রণটি ঢেলে দিয়ে তার মধ্যে মিশিয়ে নিতে হবে আধা কাপ পরিমাণ চিনি। এরপর মিশিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন। এতে স্বাদ আরও বেড়ে যাবে ম্যাংগো পুডিংয়ের।

এবার ভালো করে কয়েক মিনিট পর্যন্ত পুডিংয়ের মিশ্রণটি চুলায় হালকা আঁচে রেখে অনবরত নাড়তে হবে। যখন দেখবেন মিশ্রণটিতে বলক চলে এসেছে, তখন এর মধ্যে আগার আগার পাউডার ও দুধের মিশ্রণটুকু ঢেলে দিতে হবে।

আরও পড়ুন: আমের মালপোয়া তৈরির রেসিপি

আবারও মিশ্রণটি অনবরত নাড়তে হবে। এসময় চুলার আঁচ লো-মিডিয়ামে রাখতে হবে। এরপর বলক চলে আসলে মিশ্রণটি নামিয়ে নিতে হবে। পুডিংটি সেট করার জন্যে একটি মোল্ড বা পাত্র নিন। এরপর এই পাত্রে সামান্য ঘি ব্রাশ করে নিতে হবে।

পুডিংয়ের মিশ্রণটি গরম থাকা অবস্থাতেই মোল্ডের মধ্যে ঢেলে দিন। ঘরের তাপমাত্রাতেই পুডিং রেখে দিন দুই ঘণ্টা। এবার একটি চাকু দিয়ে পুডিংয়ের চারপাশ মোল্ড থেকে আলাদা করে নিন।

তারপর একটি ছড়ানো পাত্রের উপর উপুড় করে মোল্ড থেকে পুডিং অন্য পাত্রে তুলে নিন। এবার এর উপরে ছড়িয়ে দিন পেস্তা ও কাজু বাদাম কুচি। পছন্দের আকৃতিতে কেটে নিয়ে পরিবেশ করুন মজাদার ম্যাংগো পুডিং। ফ্রিজে রেখে এই পুডিং খেলে গরমে মিলবে প্রশান্তি।

সূত্র: ফারজানা'স রেসিপি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()