সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

আমের কাপ কেক

চলছে মধুমাস। পাকা আমের গন্ধ চারদিকে। এখনই সময় পাকা আম দিয়ে বিভিন্ন পদ তৈরি করে খাওয়ার। কখনো কি আমের কেক খেয়েছেন, যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট নাস্তায় তৈরি করে নিতে পারেন আমের কাপ কেক। রইলো রেসিপি-

ফল

চলছে মধুমাস। পাকা আমের গন্ধ চারদিকে। এখনই সময় পাকা আম দিয়ে বিভিন্ন পদ তৈরি করে খাওয়ার। কখনো কি আমের কেক খেয়েছেন, যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট নাস্তায় তৈরি করে নিতে পারেন আমের কাপ কেক। রইলো রেসিপি-

আরও পড়ুন: লিচুর আইসক্রিম

উপকরণ

১. আম ২টি (পিউরি)২. ময়দা-দেড় কাপ৩. বেকিং পাউডার আধা চা চামচ৪. ডিম ৪টি৫. চিনি আধা কাপ৬. ডিমের কুসুম ও৭. তেল আধা কাপ।

আরও পড়ুন: বিকেলের নাশতায় রাখুন নুডলস অমলেট

পদ্ধতি

প্রথমে মাঝারি সাইজের দুটি পাকা আমের পিউরি নিন। এবার আম ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি আমের পিউরি। অন্যদিকে ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে চেলে রাখুন।

৪টি ডিমের সাদা অংশ ভালোভাবে বিট করে সঙ্গে চিনি দিয়ে বিট করত হবে। চিনি গলে গেলে দিতে হবে ডিমের কুসুম ভালোভাবে বিট করে দিতে হবে। তেল দিয়ে কিছু সময় বিট করে দিয়ে দিতে হবে আমের পিউরি।

তারপরও আবারও অল্প সময় বিট করে দিতে হবে চেলে রাখা ময়দা ও বেকিং পাউডারের মিশ্রণ। এরপর চামচ দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে।

আরও পড়ুন: দুধের সঙ্গে যে খাবার খেলে হতে পারে বিপদ

তারপর কাপ কেকের মোল্ডে তেল ব্রাশ করে তাতে পেপার লাইনার বসিয়ে কেকের বেটার ঢেলে দিতে হবে।খেয়াল রাখতে হবে যেন বেটার মোল্ডের অর্ধেকের বেশি না হয়। অর্ধেকের বেশি হলে কেক ফুলে উপচে পড়ে যাবে।

কেক হওয়ার পর দেখতে ভালো লাগবে না। এবার ওভেনে বেক করতে দিতে হবে। ১৮০ ডিগ্রিতে ১৫-২০ মিনিট বেক করলেই কেক হয়ে যাবে। একেক ওভেনের তাপমাত্রা একেক রকম তাই কমবেশি সময় লাগতে পারে। তাই একটু দেখে বুঝে কেক নামাতে হবে।

তারপর টুথপিক বা শাসলিক কাঠি কেকের ভেতরে ঢুকিয়ে বের করে আনলে যদি কাঠির গায়ে কেকের মিশ্রণ লেগে না যায় তাহলে বুঝতে হবে কেক হয়ে গেছে। ওভেন থেকে নামিয়ে নিলেই তৈরি আমের কাপ কেক।

রেসিপি ও ছবি: ঝুমুর'স কিচেন

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()