সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

মাওয়াঘাটের মতো ইলিশের লেজ ভর্তা করুন ঘরেই

বর্ষাকাল মানেই বাজারে ইলিশের ছড়াছড়ি। বাজারে এখন ১-২ হাজার কেজি ইলিশের দাম। ইলিশের যে কোনো পদ খাওয়ার মজাই আলাদা। ইলিশ ভাজাও যেমন সুস্বাদু ঠিক তেমনই এর পাতলা ঝোলও জিভে পানি এনে দেয়। আবার ইলিশ ভাপাও জমিয়ে দেয় দুপুরের খাবার।

মৎস্য

বর্ষাকাল মানেই বাজারে ইলিশের ছড়াছড়ি। বাজারে এখন ১-২ হাজার কেজি ইলিশের দাম। ইলিশের যে কোনো পদ খাওয়ার মজাই আলাদা। ইলিশ ভাজাও যেমন সুস্বাদু ঠিক তেমনই এর পাতলা ঝোলও জিভে পানি এনে দেয়। আবার ইলিশ ভাপাও জমিয়ে দেয় দুপুরের খাবার।

তবে ইলিশ মাছ খেলেও এর লেজটি কিন্তু অবহেলিত থাকে। বেশি কাটা থাকায় লেজের পিস খেতে চান না অনেকেই। তারা চাইলে ইলিশের লেজ ভর্তা করে খেতে পারেন। এই লেজ ভর্তা খেতে অনেকেই মাওয়াখাটে ভিড় করেন।

উপকরণ

১. ইলিশের লেজ ৪টি ২. লবণ স্বাদমতো৩. মরিচের গুঁড়া ১ চা চামচ৪. হলুদ গুঁড়া ১ চা চামচ ৫. সরিষার তেল ৭-৮ টেবিল চামচ ৬. পেঁয়াজ কুঁচি আধা কাপ ৭. আস্ত শুকনো মরিচ ৭-৮টি ৮. কাঁচা মরিচ কুচি ২টি ও৯. লেবুর রস ১ টেবিল চামচ।

পদ্ধতি

ইলিশের লেজগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে কড়া করে ভেজে নিন। বেশি কড়া করে ভাজলে মাছের কাঁটা বের করতে সুবিধা হবে। এবার ভাজা মাছ শিল-পাটায় দিয়ে গুঁড়া গুঁড়া করে কাঁটা বের করে নিন।

মাছ ভাজার তেলে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে তুলে রাখুন। মাছের সঙ্গে সরিষার তেল, লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর সামান্য লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিন। গরম ভাতের সঙ্গে জমে যাবে ইলিশ মাছের লেজ ভর্তা।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()