সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মাগুরায় সরিষার বাম্পার ফলনের আশা

মাগুরার দিগন্ত জোড়া মাঠ সেজে উঠেছে হলুদ চাদরে। জেলার বিভিন্ন ফসলের মাঠে হলুদ সরিষা ফুল শীতের সকালে বাতাসে দোল খাচ্ছে। যেন কেউ হলুদের গালিচা বিছিয়ে রেখেছে। জেলা সদরের আবালপুর, দেড়ুয়া, পাকাকাঞ্চনপুর, সত্যপুর রাঘবদাড়, পাটকেলবাড়ি গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে, চারিদিকে সরিষা ফুলের সমারোহ। কোনো কোনো মাঠে

ফুল

মাগুরার দিগন্ত জোড়া মাঠ সেজে উঠেছে হলুদ চাদরে। জেলার বিভিন্ন ফসলের মাঠে হলুদ সরিষা ফুল শীতের সকালে বাতাসে দোল খাচ্ছে। যেন কেউ হলুদের গালিচা বিছিয়ে রেখেছে। জেলা সদরের আবালপুর, দেড়ুয়া, পাকাকাঞ্চনপুর, সত্যপুর রাঘবদাড়, পাটকেলবাড়ি গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে, চারিদিকে সরিষা ফুলের সমারোহ। কোনো কোনো মাঠে সরিষার ফল হয়েছে।

জেলা কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা রাখছি। এরই মধ্যে জেলার বিভিন্ন মাঠে এখন সরিষা ফুল শোভা পাচ্ছে। অন্য মাঠে ফুল থেকে ফল আসতে শুরু করেছে। এবার জেলায় ২২ হাজার ৮৯৩ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। তার মধ্যে সদরে ১০ হাজার ৪০৮ হেক্টর, শ্রীপুরে ১ হাজার ৪০৫ হেক্টর, শালিখায় ৭ হাজার ৩৬০ হেক্টর ও মহম্মদপুরে ৩ হাজার ৭২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৯০ হেক্টর।

মাগুরা সদরের নরসিংহাটি গ্রামের সরিষা চাষি জামিল মিয়া বলেন, 'এবার আমি ২ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। এ চাষে খরচ কম, পরিশ্রম নেই। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা খুব ভালো হয়েছে। আমার জমিতে এখন সরিষার ফল আসতে শুরু করেছে। আমি দুই মাসের মধ্যেই সরিষা ঘরে তুলতে পারবো বলে মনে করছি।'

আরও পড়ুনহলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন মাগুরায় আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকেরা

ছয়চার গ্রামের কৃষক শফিকুল বলেন, 'এবার আমি ১ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। এই চাষে প্রতিবারই ভালো ফল পেয়ে থাকি। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমার জমিতে সরিষার ভালো ফলন হবে বলে আশা রাখছি।'

চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নাজিম উদ্দিন বলেন, 'এবার ৩ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। মাঠে মাঠে হলুদ ফুল শোভা পাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই ফুল থেকে ফল আসতে শুরু করবে। তারপর দেড় থেকে দুই মাসের মধ্যে সরিষা পাকতে শুরু করবে।'

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম বলেন, 'এই বছর আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে। তীব্র শীত, কুয়াশা ও শৈত্যপ্রবাহে সরিষার তেমন ক্ষতি হবে না। চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।'

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

ঘরের বাতাস পরিষ্কার রাখে যে গাছ: পিস লিলি

কম আলোতেও বেড়ে ওঠা পিস লিলি অন্দরসজ্জায় জনপ্রিয়; নাসার গবেষণা বলছে, এটি ঘরের বাতাস থেকে বেনজিন ও ফরমালডিহাইডের মতো টক্সিন দূর করে।

সমকাল১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গোল নয় তবুও কেন এর নাম ‘গোলগাছ’

গোলগাছ কিংবা গোলপাতা কোনোটিই গোল নয়। তাহলে এই গাছ ও পাতার অঙ্গে-সঙ্গে গোল শব্দটি যুক্ত হলো কীভাবে? সাধারণত বেশির ভাগ ক্ষেত্রেই ফুল অথবা ফলের নামানুসারে কোনো গাছ বা উদ্ভিদের নাম নির্ধারণ করা হয়। গোলফল যখন ছড়িয়ে থাকে তখন দেখতে ঠিক পরিপাটি গোলগাল কাঁঠাল এবং কেয়া ফলের মতো। মূলত ছড়ায়-ছড়ায় ঝুলতে থাকা চোখ-

জাগো নিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()