সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

কুনমিংয়ে মেকং-লানচান উৎসব: চীনের বাজারে ফল রপ্তানির নতুন সম্ভাবনা

চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে আগামীকাল ২১ আগস্ট শুরু হচ্ছে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬। মেকং-লানচান অঞ্চলের অন্যতম বৃহৎ এ ফল উৎসবে এবার দ্বিতীয়বারের মতো কো-অর্গানাইজার (সহ-আয়োজক) হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।

এগ্রোবিজ

চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে আগামীকাল ২১ আগস্ট শুরু হচ্ছে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬। মেকং-লানচান অঞ্চলের অন্যতম বৃহৎ এ ফল উৎসবে এবার দ্বিতীয়বারের মতো কো-অর্গানাইজার (সহ-আয়োজক) হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।

দেশের ফল ও কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এবারের আয়োজনেও অংশ নিচ্ছে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠান।

উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো মেলায় বাংলাদেশের তাজা ও শুকনো ফলসহ বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করবে এবং চীনা ক্রেতা ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে।

চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি দেশ—কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামের একটি আঞ্চলিক মঞ্চ মেকং-লানচান। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি বাণিজ্য সম্প্রসারণ, ফল উৎপাদন ও রপ্তানি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ উৎসবে থাকবে বিভিন্ন দেশের ফল প্রদর্শনী, পণ্য বিক্রয়, আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং নতুন বাজার অনুসন্ধানের সুযোগ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় এ উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী হয়েছে। কুনমিংয়ের টোংদে কুনমিং প্লাজায় অনুষ্ঠিত এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য চীনের বাজারে প্রবেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ইউনানের নির্দিষ্ট এলাকায় ভাড়ামুক্ত বন্ডেড গুদাম সুবিধা, অফলাইন প্রদর্শনী স্থান, অনলাইন কমোডিটি প্ল্যাটফর্মে পণ্য প্রদর্শনের সুযোগ এবং দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স সুবিধার মতো বাণিজ্যিক সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সুবিধা বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানিতে নতুন গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে বাংলাদেশ প্রথমবারের মতো মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যালে অংশ নিয়ে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরে। এবারের অংশগ্রহণ সেই ধারাবাহিকতার আরও বিস্তৃত রূপ, যেখানে দেশের উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সরাসরি বৈশ্বিক ক্রেতা, আমদানিকারক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছে।

চীনের বিশাল ভোক্তা বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় ফল—বিশেষ করে আম, কাঁঠাল, লিচু ও অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি কৃষিখাতে বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি করবে।

মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ শুধু একটি প্রদর্শনীতে উপস্থিতি নয়; বরং চীনের বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের দীর্ঘমেয়াদি অবস্থান তৈরি, নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা ও রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনের একটি কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()