সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

এখন পুরোপুরি সুস্থ ‘কমলাবতী’

পঞ্চগড়ে মাটি কাটার সময় গুরুতর জখম বিরল প্রজাতির লাল প্রবাল সাপ বা 'কমলাবতী' এখন পুরোপুরি সুস্থ। গত ফেব্রুয়ারিতে তাকে উদ্ধার করা হয়েছিল।

পরিবেশ

পঞ্চগড়ে মাটি কাটার সময় গুরুতর জখম বিরল প্রজাতির লাল প্রবাল সাপ বা 'কমলাবতী' এখন পুরোপুরি সুস্থ। গত ফেব্রুয়ারিতে তাকে উদ্ধার করা হয়েছিল।

পরে রাজশাহীর সাপ গবেষক বোরহান বিশ্বাস রোমন তার স্থানীয় এক সহকারীর মাধ্যমে সাপটির চিকিৎসার দায়িত্ব নেন।

মঙ্গলবার (১১ মে) বোরহান বিশ্বাস বলেন, 'সবচেয়ে সুখের বিষয় এই যে, সাপটি বাঁচিয়ে তুলতে পেরেছি। এর বাঁচার সম্ভাবনা খুব কম ছিল।'

জানা যায়, সাপটির সারা শরীর কমলা রঙের। এর বাংলা কোনো নাম ছিল না। বোরহান বিশ্বাস নাম দিয়েছেন 'কমলাবতী'। টানা তিন মাসের চিকিৎসায় তিনি সাপটিকে সুস্থ করে তোলেন। উদ্ধারের সময় সাপটির নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় ছিল। এরই মধ্যে কয়েকবার খোলস বদলানোর ফলে ক্ষতস্থানের দাগ মুছে গেছে কমলাবতীর।

বোরহান বিশ্বাস চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের সঙ্গে কাজ করছেন। কোথাও সাপ উদ্ধারের জন্য ডাক পড়লে ছুটে যান। রাজশাহীর পবা উপজেলায় নিজের একটি সাপ উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে রয়েছে।

বোরহান বলেন, কয়েকদিন গবেষণার পর কমলাবতীকেও ছেড়ে দেয়া হবে। পঞ্চগড়ে যে এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়েছিল, সেখানেই তাকে ছাড়া হবে।

কারণ হিসেবে তিনি বলছেন, 'পঞ্চগড়ের ওই পরিবেশেই কমলাবতী ছিল। এলাকাটি তার চেনা। সেখানে অন্য সাপও থাকতে পারে। এসব বিবেচনায় তাকে পঞ্চগড়েই রেখে আসার সিদ্ধান্ত নিয়েছি।'

রেড কোরাল কুকরি অলিগোডন গণভুক্ত সাপ। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ১৯৩৬ সালে ভারতের উত্তর প্রদেশের খেরি বিভাগের উত্তরাঞ্চল থেকে এটি আবিষ্কৃত হয়।

এছাড়া ২০১২ সালে উত্তর প্রদেশের বাহরাইচ জেলার কতরনিয়াঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যে এ ধরনের সাপ পাওয়া যায়।

সাম্প্রতিককালের মধ্যে ২০১৮ সালে সোনারিপুরের সংরক্ষিত এলাকা থেকে এ সাপ পাওয়া যায়। এরপর ২০১৯ সালের জুন মাসে সেখানে আরেকটি সাপ পাওয়া যায়। ২০২০ সালের আগস্টে নৈনিতাল জেলার একটি বাড়ি থেকে রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়।

এরপরই পঞ্চগড়ে এ প্রজাতির একটি সাপ পাওয়া যায়। বাংলাদেশে এ সাপ দেখা পাওয়ার ঘটনা এটাই প্রথম।

ফয়সাল আহমেদ/এসএমএম/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()