সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই কালো মানিক বিক্রির অপেক্ষায়, দাম ২২ লাখ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মৃধার বাড়িতে এখন প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। কারণ সেখানে রয়েছে বিশাল আকৃতির সেই ষাঁড় 'কালো মানিক'। একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়া আলোচিত সেই ষাঁড়টি এবার বিক্রি করতে চান সোহাগ মৃধা। ৪৫ মণের এই ষাঁড়টির দাম হ

লাইভস্টক

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মৃধার বাড়িতে এখন প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। কারণ সেখানে রয়েছে বিশাল আকৃতির সেই ষাঁড় 'কালো মানিক'। একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়া আলোচিত সেই ষাঁড়টি এবার বিক্রি করতে চান সোহাগ মৃধা। ৪৫ মণের এই ষাঁড়টির দাম হাঁকানো হয়েছে ২২ লাখ টাকা।

প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার 'কালো মানিক'কে দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ আসছে। কেউ ছবি তুলছেন, কেউ বিস্ময় নিয়ে দেখছেন বিশাল গড়নের এই ষাঁড়টিকে। স্থানীয়দের কাছেও এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

খামারি সোহাগ মৃধা জানান, প্রায় সাত বছর ধরে সন্তানের মতো করেই লালন-পালন করেছেন কালো মানিককে। ২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনেছিলেন তিনি। পরে সেই গাভির জন্ম দেওয়া একটি বাছুরকে যত্নে বড় করতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে বাছুরটি বিশাল আকৃতি ধারণ করলে আদর করে নাম রাখেন 'কালো মানিক'।

সোহাগ মৃধা বলেন, 'নিজের সন্তানের মতো করেই বড় করেছি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দানাদার খাবার দিয়ে লালন-পালন করছি। প্রতিদিন প্রায় এক হাজার থেকে ১২০০ টাকা খরচ হয়। এবার ২২ লাখ টাকা দাম চেয়েছি, ভালো দাম পেলে বিক্রি করবো।'

তিনি আরও জানান, গত বছরের ৫ জুন কালো মানিককে উপহার হিসেবে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল খালেদা জিয়ার জন্য। পরে বেগম জিয়া ষাঁড়টি গ্রহণ করলেও পরিবারের সচ্ছলতায় কাজে লাগানোর পরামর্শ দেন।

সোহাগের স্ত্রী সুলতানা বেগম বলেন, 'অনেক কষ্ট আর মায়া দিয়ে গরুটাকে বড় করেছি। এখন যেন উপযুক্ত একটা দাম পাই, সেই আশা করছি।'

প্রতিবেশী জাফর মিয়া বলেন, 'সোহাগ অনেক কষ্ট করে গরুটি বড় করেছে। আমাদের এলাকায় এত বড় গরু খুব কমই দেখা যায়। দূর-দূরান্ত থেকে মানুষ শুধু কালো মানিককে দেখতে আসছে।

পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ওই খামারিকে শুরু থেকেই উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ষাঁড়টি বিক্রির ক্ষেত্রেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

মাহমুদ হাসান রায়হান/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()