সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের সরকারি মুরগি খামার

জনবল সংকট ও জরাজীর্ণ অবকাঠামো নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের জামালগঞ্জে অবস্থিত সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার।

লাইভস্টক

জনবল সংকট ও জরাজীর্ণ অবকাঠামো নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের জামালগঞ্জে অবস্থিত সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার।

দেশের পোলট্রি শিল্পে একসময় পথপ্রদর্শকের ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা এখন তলানিতে ঠেকেছে।

খামারটিতে অনুমোদিত পদ ২০টি, কিন্তু কর্মরত আছেন মাত্র সাতজন। এর মধ্যে মুরগির শেডে কাজ করার মতো কোনো শ্রমিকই নেই বলে জানিয়েছে কতৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, খামারের একাংশ আগাছায় ঢেকে গেছে। বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে সীমানা প্রাচীর। ১২টি শেডের মধ্যে চারটির ছাদ নষ্ট হয়ে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাকি আটটি শেডে কার্যক্রম চললেও সেগুলোর অবস্থাও ঝুঁকিপূর্ণ। কোথাও কোথাও ছাদ ধসে পড়া ঠেকাতে বাঁশের খুঁটি দিয়ে দেওয়া হয়েছে।

খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিক ও জনবল সংকটের কারণে খামারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ২০০৮ সালে এখানে আধুনিক হ্যাচারি স্থাপন করা হলেও কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হচ্ছে না। খামারে ২০ হাজার বাচ্চা ও দুই হাজার লেয়ার মুরগি লালন-পালনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে মাত্র দুই হাজার বাচ্চা ও এক হাজার ৮০০ লেয়ার মুরগি রয়েছে। আর বছরে মাত্র দুই লাখ বাচ্চা উৎপাদন করে খামারিদের কাছে সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য।

স্থানীয় খামারি আরিফ ইফতেখার আহম্মেদ রানা বলেন, 'একসময় এখান থেকে উন্নত মানের বাচ্চা ও কারিগরি পরামর্শ পেতাম। কিন্তু এখন বেহাল অবস্থার কারণে আগের মতো সুবিধা পাওয়া যায় না। দ্রুত সংস্কার করা হলে খামারিরা আবারও উপকৃত হবেন।'

জয়পুরহাটের সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের উপপরিচালক ডা. মো. ওয়ালী-উল-ইসলাম জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, 'অনুমোদিত ২০টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র সাতজন। বর্তমানে শেডে কাজ করার মতো কোনো শ্রমিক নেই। চারটি শেড দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় উৎপাদন সক্ষমতাও কমেছে। অবকাঠামো ও জনবল এই দুই সংকট নিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। জরাজীর্ণ শেড সংস্কার এবং জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কারকাজ শুরু হবে।'

মাহফুজ রহমান/এএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()