সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কাঁঠালের পিঠার রেসিপি

'কাঁঠাল' বাংলার গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে একেবারে আলাদা এক ভালোবাসার নাম। পাকা কাঁঠালের মিষ্টি ঘ্রাণ, রসালো স্বাদ আর নস্টালজিক অনুভূতি যেন গ্রামের মাটির সঙ্গে মিশে থাকা এক টুকরো স্মৃতি। আর সেই কাঁঠাল যখন পিঠার আকারে রূপ নেয়, তখন তা শুধু খাবার থাকে না; হয়ে ওঠে উৎসব, ঐতিহ্য আর ঘরোয়া উষ্ণতার এক অনন

ফল

'কাঁঠাল' বাংলার গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে একেবারে আলাদা এক ভালোবাসার নাম। পাকা কাঁঠালের মিষ্টি ঘ্রাণ, রসালো স্বাদ আর নস্টালজিক অনুভূতি যেন গ্রামের মাটির সঙ্গে মিশে থাকা এক টুকরো স্মৃতি। আর সেই কাঁঠাল যখন পিঠার আকারে রূপ নেয়, তখন তা শুধু খাবার থাকে না; হয়ে ওঠে উৎসব, ঐতিহ্য আর ঘরোয়া উষ্ণতার এক অনন্য মিলন।

কাঁঠালের পিঠা আমাদের গ্রামীণ রান্নার সংস্কৃতিতে বিশেষ একটি স্থান দখল করে আছে। পাকা কাঁঠালের কষ, নারকেল, চালের গুঁড়া আর খেজুরের গুড়ের মিশেলে তৈরি এই পিঠা যেমন সুস্বাদু, তেমনি সহজ উপাদানেই তৈরি করা যায়। শীত বা উৎসব-যে কোনো সময়েই এই পিঠা ঘরে এনে দিতে পারে এক টুকরো দেশি স্বাদের আনন্দ। রইলো রেসিপি-

পাকা কাঁঠাল ১৫-২০ কোয়াচালের গুঁড়া এক কাপচিনি অথবা গুঁড় আধা কাপনারিকেল আধা কাপলবণ সামান্যপানি প্রয়োজন অনুযায়ীতেল ভাজার জন্য

প্রথমে কাঁঠালের বীজ বাদ দিয়ে কোয়া থেকে রস বের করে নিন। এরপর সেই রসের সঙ্গে চালের গুঁড়া, চিনি অথবা গুড়, নারিকেল, সামান্য লবণ এবং প্রয়োজনমতো পানি মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।

তারপর চুলায় একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হয়ে এলে মিশ্রণ থেকে অল্প অল্প করে গোলা তুলে বড়ার মতো আকারে তেলে দিয়ে সোনালি রঙ ধারণ না করা পর্যন্ত ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের কাঁঠালের পিঠা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()