সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৪%বাতাস ৮ কিমি/ঘ

একদিনে প্রায় ১১ লাখ চারা রোপণ করে বিশ্ব রেকর্ড করলো ইন্দোর

একদিনে ১১ লাখের বেশি চারা গাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহর। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, ইন্দোর ইতোমধ্যেই ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা অর্জন করেছে। এবার একদিনে ১১ লাখের বেশি চারা রোপণের বিশ্ব রেকর্ডও অর্জন করলো এই শহর। রাজ্য সরকারের পক্ষ থেকেই

একদিনে ১১ লাখের বেশি চারা গাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহর। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, ইন্দোর ইতোমধ্যেই ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা অর্জন করেছে। এবার একদিনে ১১ লাখের বেশি চারা রোপণের বিশ্ব রেকর্ডও অর্জন করলো এই শহর। রাজ্য সরকারের পক্ষ থেকেই চারা রোপণের আয়োজন করা হয়েছিল। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট এবং ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে এক পোস্টে মোহন যাদব বলেন, ইন্দোর এখন বিশ্বের এক নম্বরে আছে। আমার ইন্দোরের ভাই ও বোনেরা পরিচ্ছন্নতার পর বৃক্ষরোপণে ইতিহাস তৈরি করার জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং একটি চারা রোপণ করেন।ইন্দোরের আগে একদিনে সবচেয়ে বেশি চারা লাগানোর রেকর্ড ছিল আসামের। ওই রাজ্যে একদিনে ৯ লাখ ২৬ হাজার চারা রোপণ করা হয়েছিল।

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃক্ষরোপন কর্মসূচির প্রচারণা করেন। এই কর্মসূচির আওতায় ভারতজুড়ে আনুমানিক ১৪০ কোটি চারা রোপণ করা হবে। এর মধ্যে সাড়ে ৫ কোটি চারা রোপণ করা হবে মধ্যপ্রদেশে। এই রাজ্যকে ভারতের ‌'ফুসফুস' বলে উল্লেখ করেছেন অমিত শাহ।

গত কয়েক বছর ধরেই ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃত পেয়ে আসছে মধ্যপ্রদেশের অর্থনৈতিক রাজধানী ইন্দোর। কর্মকর্তারা জানিয়েছেন, এই শহরে ৫১ লাখ চারা গাছ রোপণ করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, ২ হাজার বিএসএফ জওয়ানের পাশাপাশি শতাধিক এনআরআই সদস্য, ৫০টি স্কুলের এনসিসি ক্যাডেট, কয়েক হাজার স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।

অমিত শাহ জানিয়েছেন, বট, নিমের মতো দীর্ঘদিন বেঁচে এমন সব গাছের পাশাপাশি পেয়ারা, মধুকামিনী, করন্দা, বেলপাত্র ও আমলকির মতো ওষুধি গুণসম্পন্ন গাছও লাগানো হয়েছে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

আফতাবনগরের কাশবনে লাল মুনিয়া, পাখির হাটে বিক্রি নিয়ে সতর্কবার্তা

অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান দেশ রূপান্তরে লিখেছেন, শরতে বালু নদীর তীরের কাশবনে বাসা বাঁধতে আসে 'লাল্টু' বা লাল মুনিয়া; অথচ বন্য পাখি ধরা ও বিক্রি দেশে দণ্ডনীয় অপরাধ।

দেশ রূপান্তর২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

দুই মাস বৃষ্টি নেই, নোয়াখালীতে ফেটে চৌচির আমনখেত, শুকিয়ে যাচ্ছে ধান

মৌসুমের শুরুতে অতিবৃষ্টিতে এক মাস পিছিয়ে যাওয়া আমন এখন খরায় পুড়ছে; সুবর্ণচর, সদর ও কোম্পানীগঞ্জে কয়েক হাজার একরের ধানগাছ ফলন আসার আগেই শুকিয়ে গেছে।

আজকের পত্রিকা২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

ভূগর্ভস্থ পানি আমানত, যথেচ্ছ উত্তোলন ও অপচয় নয়: কোরআন-হাদিসের আলোকে

দেশ রূপান্তরে মুফতি মুহাম্মদ আনিসুর রহমান রিজভী কোরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, সেচ, পানীয় ও অজুতে সংযম, পুনর্ভরণ আর জলাশয় রক্ষা মুসলিমের দায়িত্ব।

দেশ রূপান্তর২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)