সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

ঢাবিতে বিষমুক্ত মৌসুমি ফলের দাবিতে মানববন্ধন

মৌসুমি ফলসহ সব ধরনের ফলমূলকে বিষমুক্ত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা)।

ফল

মৌসুমি ফলসহ সব ধরনের ফলমূলকে বিষমুক্ত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা)।

শনিবার (১৮ মে) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রকৌশলী আবদুস সোবহান বলেন, খাদ্যে প্রচুর ভেজাল মেশানো হয়। অতি মুনাফার জন্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত ভেজাল মেশানো হচ্ছে। বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। কিন্তু মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে সরকারের জনবল তুলনামূলক অনেক কম।

তিনি বলেন, আজ খাদ্যে ভেজালের কারণে সব বয়সী মানুষের লিভার ও কিডনির জটিলতা বাড়ছে। এখনই নজর না দিলে তা ভয়াবহ রূপ নিতে পারে। এক্ষেত্রে সবার আগে ব্যবসায়ীদের সৎ হতে হবে।

আইনের কঠিন প্রয়োগের মাধ্যমে খাদ্য ভেজালমুক্ত করতে হবে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সাবেক সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, মানবদেহে খনিজ পর্দাথ পূরণের জন্য যা দরকার তার মধ্যে ফলমূল অন্যতম। কিন্তু দুঃখের বিষয়, ফলমূলেও ক্ষতিকর রাসানয়িক পদার্থ মেশানো হচ্ছে। যার কারণে অনেকে অসুস্থ অকালমৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এটি অপরাধের শামিল। এই ভয়ংকর অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকারি, বেসরকারি সংগঠনসহ সাধারণ মানুষের সচেতন হতে হবে।

পরিবেশকর্মী সানোয়ারুল হক সানি বলেন, আমরা আজ যে ফলমূল খাচ্ছি তার বেশিরভাগই ভেজাল। কৃষক পর্যায় থেকে শুরু করে বিপণন পর্যন্ত বিভিন্ন ফলমূলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে। এতে সরকারের পর্যাপ্ত নজরদারি নেই।

মানববন্ধনে বিভিন্ন সংগঠনের পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসান আলী/এমকেআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
ঢাবিতে বিষমুক্ত মৌসুমি ফলের দাবিতে মানববন্ধন | দা এগ্রো নিউজ