সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

মিষ্টি ও রসালো আম চিনবেন যেভাবে

গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। সুস্বাদু, রসালো ও মিষ্টি স্বাদের কারণে আম সবার প্রিয় ফলের তালিকায় শীর্ষে থাকে। তবে বাজারে পাওয়া সব আমের স্বাদ ও মান একরকম হয় না। অনেক সময় অপরিপক্ব অবস্থায় আম সংগ্রহ করা হয়, আবার কিছু আম অতিরিক্ত পেকে যাওয়ায় স্বাদ ও গুণগত মান কমে যায়।

ফল

গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। সুস্বাদু, রসালো ও মিষ্টি স্বাদের কারণে আম সবার প্রিয় ফলের তালিকায় শীর্ষে থাকে। তবে বাজারে পাওয়া সব আমের স্বাদ ও মান একরকম হয় না। অনেক সময় অপরিপক্ব অবস্থায় আম সংগ্রহ করা হয়, আবার কিছু আম অতিরিক্ত পেকে যাওয়ায় স্বাদ ও গুণগত মান কমে যায়।

তাই ভালো মানের, স্বাভাবিকভাবে পাকা আম বেছে নেওয়ার জন্য কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। জেনে নিন আম কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল করবেন।

পাকা আমের অন্যতম বৈশিষ্ট্য হলো এর মিষ্টি ও মনোরম সুবাস। বিশেষ করে বোঁটার অংশে নাক নিয়ে গেলে হালকা মিষ্টি গন্ধ পাওয়া যায়। যদি কোনো গন্ধ না পাওয়া যায় বা খুবই কম থাকে, তাহলে আমটি এখনও পুরোপুরি পাকেনি বলে ধরে নেওয়া যায়।

আমের পাকাভাব বোঝার একটি সহজ উপায় হলো হাতে নিয়ে হালকা চাপ দেওয়া। ভালোভাবে পাকা আম সামান্য নরম অনুভূত হবে। তবে যদি অতিরিক্ত নরম হয়ে যায়, তাহলে সেটি বেশি পেকে যেতে পারে। অবশ্য বাজারের সব আম টিপে দেখা ঠিক নয়; কেনার সিদ্ধান্ত নেওয়ার পর একটি আম পরীক্ষা করলেই যথেষ্ট।

অনেকেই আমের রঙ দেখে ভালো-মন্দ বিচার করেন। কিন্তু সব জাতের আম একই রঙ ধারণ করে না। তাই রঙের চেয়ে খোসার অবস্থা বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করুন খোসা মসৃণ আছে কি না এবং কোথাও কাটা দাগ, থেঁতলে যাওয়া বা ক্ষতচিহ্ন রয়েছে কি না।

আরও পড়ুন:

যে আমের খোসা কুঁচকে যায়, তা সাধারণত সতেজতা হারানোর ইঙ্গিত দেয়। এ ধরনের আমে আর্দ্রতা কমে যেতে পারে। ভালো আম সাধারণত টানটান, ভরাট ও আকর্ষণীয় আকৃতির হয়, যা সহজেই চোখে পড়ে।

একই আকারের দুটি আম হাতে নিলে যেটি তুলনামূলক ভারী মনে হবে, সেটিতে সাধারণত বেশি শাঁস ও রস থাকার সম্ভাবনা থাকে। তাই আকারের পাশাপাশি ওজনও বিবেচনায় রাখা ভালো।

স্বাভাবিকভাবে পাকা আমে সাধারণত একটি সমান রঙের ছাপ দেখা যায় এবং এতে প্রাকৃতিক মিষ্টি সুবাস থাকে। অন্যদিকে অস্বাভাবিকভাবে বেশি উজ্জ্বল দেখায় বা অসমভাবে পেকে থাকা আম কেনার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো।

এই কয়েকটি সহজ বিষয় মাথায় রাখলে বাজার থেকে সহজেই মিষ্টি, রসালো ও ভালো মানের আম নির্বাচন করতে পারবেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()