সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

টমেটো-বরইয়ের চাটনি তৈরি করবেন যেভাবে

বাঙালির খাবারের তালিকায় চাটনি এক বিশেষ জায়গা দখল করে আছে। ভাতের সঙ্গে এক চামচ চাটনি যেন পুরো খাবারের স্বাদই পরিবর্তন করে। আমাদের দেশে নানা উপকরণ দিয়ে চাটনি তৈরি করা হয়, এই যেমন কখনো শুধু টমেটো, কখনো বরই, আবার কখনো এই দুটির মিশেলে তৈরি হয় এক অনন্য পদ।

শাকসবজি

বাঙালির খাবারের তালিকায় চাটনি এক বিশেষ জায়গা দখল করে আছে। ভাতের সঙ্গে এক চামচ চাটনি যেন পুরো খাবারের স্বাদই পরিবর্তন করে। আমাদের দেশে নানা উপকরণ দিয়ে চাটনি তৈরি করা হয়, এই যেমন কখনো শুধু টমেটো, কখনো বরই, আবার কখনো এই দুটির মিশেলে তৈরি হয় এক অনন্য পদ।

টমেটো-বরইয়ের চাটনি ঠিক তেমনই একটি রেসিপি, যেখানে টক আর মিষ্টির স্বাদ সবার মন জয় করে। এটি যেমন সহজে তৈরি করা যায়, তেমনই খেতেও অসাধারণ। ছোট-বড় সবাই এটি খেতে পছন্দ করে, বিশেষ করে ভাত বা খিচুড়ির সঙ্গে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে টমেটো-বরইয়ের চাটনি তৈরি করবেন-

প্রথমে কড়াইতে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হলে তাতে শুকনো মরিচ, সরিষা ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বের হলে আদা বাটা দিয়ে সামান্য ভেজে নিন। এরপর কাটা টমেটো, চিনি ও বরই একসঙ্গে দিয়ে দিন।

মাঝারি আঁচে রান্না করতে থাকুন। টমেটো ধীরে ধীরে গলে নরম হয়ে আসলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপর লবণসহ বাকি মসলাগুলো দিয়ে দিন। এবার মৃদু আঁচে চাটনিটি জ্বাল দিতে থাকুন, যাতে ধীরে ধীরে ঘন হয়ে আসে।

যখন দেখবেন টমেটো মাখা মাখা হয়ে গেছে, তখন সামান্য পানি যোগ করুন। এতে চাটনির টেক্সচার সুন্দর হবে এবং পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এরপর পাঁচফোড়নের গুঁড়া ও সামান্য তেল দিয়ে আবার নেড়ে নিন।

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন, যাতে নিচে লেগে না যায়। চাটনি যখন আপনার পছন্দমতো ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নিন।

আরও পড়ুন:লাউ চিকেন স্যুপের স্বাস্থ্যকর রেসিপি অতিথি আপ্যায়নে তৈরি করুন চিকেন কোপ্তা কারি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()