সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

টবে আনারস চাষ করবেন যেভাবে

আনারসের ফেলে দেওয়া পাতা থেকেই পেতে পারেন নতুন একটি গাছ। সেই গাছে ধরবে নতুন আনারস। তেমন যত্ন ছাড়াই ফেলে দেওয়া পাতা থেকে আনারস গাছ পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।

পরিবেশ

আনারসের ফেলে দেওয়া পাতা থেকেই পেতে পারেন নতুন একটি গাছ। সেই গাছে ধরবে নতুন আনারস। তেমন যত্ন ছাড়াই ফেলে দেওয়া পাতা থেকে আনারস গাছ পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।

প্রাথমিক করণীয়প্রথমে একটি আনারস থেকে ১ ইঞ্চি পরিমাণ আনারসসহ মাথার পাতা কেটে আলাদা করুন। এ কাটা অংশ পানিতে ভিজিয়ে রাখুন। মাঝে মাঝে পানি বদলে দিন। দুই সপ্তাহ পর দেখবেন কাটা অংশ থেকে শিকড়ের মত বের হয়েছে। এটি এখন লাগানোর উপযোগী হয়ে উঠেছে।

টবে চাষছাদ বা ব্যালকনিতে আনারসের চারা রোপণে প্রতিটি চারার জন্য একটি করে ১০ ইঞ্চি টব সংগ্রহ করতে হবে। মাটির টব হলে ভালো। টবের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে।

টবের মাটি২ ভাগ বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ১০-১৫ গ্রাম টিএসপি, ১০ গ্রাম পটাশ একত্রে মিশিয়ে ড্রাম বা টব ভরে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে ১০-১২ দিন। এরপর মাটি কিছুটা খুচিয়ে দিয়ে ৪-৫ দিন এভাবেই রেখে দিতে হবে। যখন মাটি ঝুরঝুরে হবে; তখন চারা টবে রোপণ করতে হবে।

রোপণ পদ্ধতিচারা গাছকে সোজা করে লাগাতে হবে। সেই সঙ্গে গাছের গোড়ার মাটি কিছুটা উঁচু করে দিতে হবে। মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। যাতে গাছের গোড়া দিয়ে বেশি পানি ঢুকতে না পারে। একটি সোজা কাঠি দিয়ে গাছকে বেঁধে দিতে হবে।

পরিচর্যাচারা লাগানোর ২-৩ মাস পর থেকে নিয়মিত ২৫-৩০ দিন পর পর সরিষার খৈল পচা পানি অল্প পরিমাণে দিতে হবে। সরিষার খৈল ১০ দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। সেই পচা খৈলের পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। ১০-১৫ দিন পর পর টবের মাটি কিছুটা খুচিয়ে আলগা করে দেওয়া দরকার।

ফলনআনারস গাছ বেশ ধীর গতিতে বৃদ্ধি পায়। একটি আনারস গাছে ফল ধরতে প্রায় ২-৩ বছর সময় লাগে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()