সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ইলিশের দো পেঁয়াজা রাঁধবেন যেভাবে

এখনই প্রাণ ভরে ইলিশ মাছ খাওয়ার মৌসুম। বর্ষায় সবার ঘরেই কমবেশি ইলিশের পদ তৈরি হয়। ইলিশ ভাপা, পাতুরি কিংবা পাতলা ঝোল তো প্রায়ই খান, এবার না হয় ইলিশের দো পেঁয়াজা খেয়ে প্রাণ জুড়ান।

মৎস্য

এখনই প্রাণ ভরে ইলিশ মাছ খাওয়ার মৌসুম। বর্ষায় সবার ঘরেই কমবেশি ইলিশের পদ তৈরি হয়। ইলিশ ভাপা, পাতুরি কিংবা পাতলা ঝোল তো প্রায়ই খান, এবার না হয় ইলিশের দো পেঁয়াজা খেয়ে প্রাণ জুড়ান।

চেনা ইলিশের অচেনা স্বাদ নিতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের দো পেঁয়াজা। সামান্য কিছু মসলা দিয়েই রাঁধতে পারবেন ইলিশের এই পদ। রইলো রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছ ৫ পিস২. পেঁয়াজ কুচি দেড় কাপ ৩. আদা-রসুন বাটা৪. জিরার গুঁড়া ১ চা চামচ ৫. হলুদ গুঁড়া ১ চা চামচ ৬. মরিচের গুঁড়া ১ চা চামচ৭. কাঁচা মরিচ ৪-৫টি৮. সরিষার তেল পরিমাণমতো৯. স্বাদমতো লবণ ও১০. বেরেস্তা আধা কাপ

আরও পড়ুন

পদ্ধতি

ইলিশ মাছের টুকরোগুলো ভালো ধুয়ে নিন। এরপর পানি ঝরিয়ে নিন। এবার একে একে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মাছের গায়ে মাখিয়ে রাখুন। অন্যদিকে ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে মাছের টুকরোগুলো কড়া করে ভেজে নিন।

মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে আলাদা করে তুলে রেখে দিন। প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর একেএকে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ ও লবণ দিয়ে মসলা কষিয়ে নিন।

এরপর আদা-রসুন বাটা দিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করুন। মসলা থেকে তেল ওঠে এলে মাছের টুকরোগুলো দিয়ে দিন। একটু নেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন।

১০ মিনিট পর ঢাকা খুলে উপরে কাঁচা মরিচের ফালি আর বেরেস্তা ছড়িয়ে দিন। আঁচ বন্ধ করে নামিয়ে ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ইলিশের দো পেঁয়াজা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()