সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮২%বাতাস ৫ কিমি/ঘ

তেল ছাড়া গরুর মাংস রান্না করবেন যেভাবে

ঈদের আনন্দ এখনো শেষ হয়নি। বাড়িতে এখনো চলছে অতিথি আপ্যায়নের আয়োজন। প্রতিদিনের একই ধরনের ঝাল গরুর মাংস খেতে খেতে অনেকেই একটু ভিন্ন স্বাদের খোঁজ করেন। চাইলে এবার রান্না করতে পারেন তেল ছাড়া গরুর মাংস রান্না। এই পদ্ধতিতে মাংস হয় হালকা ও স্বাস্থ্যকর। এটি বাড়িতে রান্না করলে স্বাদের দিক থেকেও একেবারেই আলাদা

ঈদের আনন্দ এখনো শেষ হয়নি। বাড়িতে এখনো চলছে অতিথি আপ্যায়নের আয়োজন। প্রতিদিনের একই ধরনের ঝাল গরুর মাংস খেতে খেতে অনেকেই একটু ভিন্ন স্বাদের খোঁজ করেন। চাইলে এবার রান্না করতে পারেন তেল ছাড়া গরুর মাংস রান্না। এই পদ্ধতিতে মাংস হয় হালকা ও স্বাস্থ্যকর। এটি বাড়িতে রান্না করলে স্বাদের দিক থেকেও একেবারেই আলাদা অভিজ্ঞতা দেবে।

আসুন জেনে তেল ছাড়া গরুর মাংস যেভাবে রান্না করবেন-

মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বড় পাত্রে মাংস, পেঁয়াজ কুচি, টক দই এবং সব বাটা ও গুঁড়া মসলা একসঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নিন। মাংস নরম করার জন্য এতে কাঁচা পেঁপে বাটা মিশিয়ে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। এই ধাপেই মাংস ভেতর থেকে নরম ও সুস্বাদু হয়ে উঠতে শুরু করবে।

মেরিনেট করা মাংস এবার হাঁড়িতে নিয়ে চুলায় বসান। এখানে কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নেই। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন। মাংস থেকে নিজস্ব পানি বের হবে, সেই পানি ধীরে ধীরে মসলা কষাতে থাকুন। যখন মাংস কষে গিয়ে পানি শুকিয়ে আসবে, তখন সামান্য গরম পানি যোগ করুন। আবার ঢাকনা দিয়ে মাঝারি থেকে কম আঁচে দমে রাখুন। এভাবে ধীরে ধীরে রান্না করলে মাংস একেবারে নরম হবে। যখনই মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল ঘন ও মাখা মাখা হয়ে এলে ওপর থেকে গরম মসলা গুঁড়া ছড়িয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি হাঁসের খামার, মদনে শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা আমিনুল

জাতীয় যুব দিবসে নেত্রকোনার মদন উপজেলায় শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন নাজাহ্ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পরিচালক তরুণ আলেম মো. আমিনুল ইসলাম।

আমার দেশ২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

মাছ ও প্রাণিসম্পদে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকানোর তাগিদ মন্ত্রীর

খাবারের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মানবদেহে ঢুকে এএমআরের ঝুঁকি বাড়াচ্ছে বলে ৪৫তম বিসিএসের নবীন মৎস্য ও পশুসম্পদ কর্মকর্তাদের সতর্ক করেছেন মোহাম্মদ আমিন উর রশিদ।

ডেইলি বাংলাদেশ২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

এল নিনো মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা, খরায় মারা গেছে ৭৫ হাজারের বেশি গবাদিপশু

প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ডিক্রিতে সই করে সারা দেশে জরুরি অবস্থা জারি করেছেন; সরকারি হিসাবে নয়টির মধ্যে ছয়টি বিভাগে খরায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত।

ইত্তেফাক২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)